Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Kolaghat

বৃদ্ধা মাকে ‘খুন’, ধড় আলাদা করে মাথা ফেলা হল পুকুরে! গ্রেপ্তার ‘গুণধর’ ছেলে

জন্মদাত্রী মাকেই গলা কেটে খুন! শুধু তাই নয়, মাথা ধড় থেকে আলাদা করে বাড়ির পাশের পুকুরে ফেলে এল 'গুণধর' ছেলে! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:০৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:০৪

options
link
বৃদ্ধা মাকে ‘খুন’, ধড় আলাদা করে মাথা ফেলা হল পুকুরে! গ্রেপ্তার ‘গুণধর’ ছেলে zoom
বৃদ্ধা মাকে 'খুন', ধড় আলাদা করে মাথা ফেলা হল পুকুরে!
Advertisement

জন্মদাত্রী মাকেই গলা কেটে খুন! শুধু তাই নয়, মাথা ধড় থেকে আলাদা করে বাড়ির পাশের পুকুরে ফেলে এল ‘গুণধর’ ছেলে! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)। মৃত বৃদ্ধার নাম ভারতী চক্রবর্তী। ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে। ধৃতের নাম বাসুদেব চক্রবর্তী। মঙ্গলবার ভোরে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে এমন ঘটনা, সেই নিয়ে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৬৫ বয়সের ভারতী চক্রবর্তী ছেলে বাসুদেবের সঙ্গে থাকতেন। তাঁদের বাড়ি কোলাঘাট থানার কাঁউরচণ্ডি গ্রামে। এদিন ভোরে ছেলের হাতেই খুন হয়ে গেলেন বৃদ্ধা মা! প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। বাড়িতেই মাকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে খুন করে ছেলে! শুধু তাই নয়, দেহ থেকে মাথা আলাদা করা হয়! সেই কাটা মাথা বস্তায় ঢুকিয়ে বাইরে বেরিয়েছিল গুণধর ছেলে! 

Advertisement
Son murders mother in Kolaghat
সিল করা হচ্ছে খুনের ঘরের জানলা। নিজস্ব চিত্র

বাড়ির পাশের একটি পুকুরে মায়ের কাটা মাথা ফেলে ফের বাড়ি চলে আসে ছেলে! ঘরের মধ্যেই পড়েছিল মায়ের মুণ্ডুহীন রক্তাক্ত দেহ! তবে ঘটনাটি চাপা থাকেনি স্থানীয়দের মধ্যে। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় কোলাঘাট থানায়। দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখা যায়, ঘরের ভিতর চাপচাপ রক্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাসে গুণধর বাসুদেব মাকে খুনের কথা স্বীকার করেছেন বলে খবর। মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে সে খুন করেছে বলে জানিয়েছে! পুলিশ ওই পুকুরের কাছেও যায়। পুকুর থেকে বৃদ্ধার কাটা মাথাটি উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কিন্তু কী কারণে এই খুন? ঘাতক পুত্র মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের অন্যান্যরা ও প্রতিবেশীরা জানিয়েছেন। পুলিশ সেই দিকটি খতিয়ে দেখছে। আরও তথ্য তালাশ করছে কোলাঘাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.