সারাক্ষণ মুখে লেগে থাকত চওড়া হাসি। আশেপাশে ঘোরাফেরা করত তাঁর পোষ্য ‘সুন্দরী’। তাকে নিয়েই দিনযাপন। যা দেখে মুগ্ধ হতেন লক্ষাধিক অনুরাগী। আচমকাই যেন সব শেষ। বিনা মেঘে বজ্রপাতের মতো একটি দুঃসংবাদ। জানা গিয়েছে, না ফেরার দেশে ‘সুন্দরীর দিদি’ জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তী (Sayoni Chakraborty)। মনখারাপ তাঁর অনুরাগীদের। আত্মার শান্তিকামনায় শোকাতুর অনুরাগীরা।
সম্প্রতি স্নাতক হন সায়নী। সোশাল মিডিয়ায় সাফল্যের কথা ভাগও করে নেন অনুরাগীদের সঙ্গে। একদিন আগেও সোশাল মিডিয়ায় হাসিমুখে দেখা গিয়েছে তাঁকে। তবে আচমকা কী হল সায়নীর? পরিবার সূত্রে খবর, ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গেলেও আদতে ভালো ছিলেন না সায়নী। বেশ কয়েকদিন ধরেই নাকি সম্পর্কের টানাপোড়েনে ভুগছিলেন। মানসিক অবসাদে ছিলেন। আর সে কারণেই আচমকা এমন চরম সিদ্ধান্ত। আত্মহননের পথ বেছে নেন সায়নী। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় সায়নীর সঙ্গে দেখা যেত তাঁর মা মলি চক্রবর্তীকেও। দু’জনের আলাদা আলাদা পেজও রয়েছে। সেখানেই পোষ্য ‘সুন্দরী’র সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করতেন তাঁরা। বৃহস্পতিবার সকালেও মা মলি চক্রবর্তীর পেজ থেকে ভিডিও শেয়ার করা হয়। সেই সময় পর্যন্ত সম্ভবত সব কিছু ঠিকঠাকই ছিল। তবে তারপরই সব শেষ। যদিও সায়নীর চরম সিদ্ধান্ত প্রসঙ্গে মলি চক্রবর্তী সোশাল মিডিয়ায় এখনও পর্যন্ত কিছুই জানাননি।
অনেকটা এগিয়ে গেলেও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা এখনও বেশ উদাসীন। মানসিক অবসাদে একের পর এক আত্মহননের ঘটনা বোধহয় সে প্রমাণই দেয়। গত বুধবার জনপ্রিয় পরিচালক অনীক দত্তের আত্মহননের নেপথ্যেও মানসিক অবসাদই দায়ী বলে মনে করা হচ্ছে। শোনা গিয়েছে, দীর্ঘদিন ধরে নাকি চিকিৎসাও করাচ্ছিলেন তিনি। অনীক দত্তের প্রয়াণের শোক সামলে উঠতে না উঠতেই ফের জনপ্রিয় ভ্লগারের মৃত্যু। তার নেপথ্যেও মানসিক অবসাদ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সত্যিই খুনের নেপথ্যে রবীন্দ্রনাথ! ধনেখালিতে একই পরিবার তিনজনের মৃত্যু রহস্য ফাঁস! কী বলছে পুলিশ
-
এবার সরকারি লজেই কম খরচে থাকা-খাওয়া-সুরক্ষা! তারাপীঠ অগ্নিকাণ্ডের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
-
বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের?
-
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল
-
চারদিন ধরে খোঁজ নেই, নেপালে কী অবস্থায় রয়েছেন শুভ্রাংশুর স্ত্রী? মুকুল রায়ের বাড়িতে ঋতব্রতরা