Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Dilip Ghosh

এবার লাভবান হবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষি, প্ল্যান বাতলালেন দিলীপ

এবার ক্ষুদ্র উদ্যোগপতি ও চাষিরা লাভবান হবেন। নিজের এলাকা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাইরেও যেতে হবে না। এলাকাতেই কর্ম সংস্কৃতি বাড়বে। সেই পরিকল্পনা বাতলালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২১:০৬

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২১:০৬

options
link
এবার লাভবান হবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষি, প্ল্যান বাতলালেন দিলীপ zoom
কী বার্তা দিলেন দিলীপ ঘোষ? ফাইল ছবি
Advertisement

এবার ক্ষুদ্র উদ্যোগপতি ও চাষিরা লাভবান হবেন। নিজের এলাকা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাইরেও যেতে হবে না। এলাকাতেই কর্ম সংস্কৃতি বাড়বে। সেই পরিকল্পনা বাতলালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, ক্ষুদ্র শিল্পে প্রসার ঘটিয়ে কর্মসংস্থানে জোর দিতে হবে। সেই কথাও বলা হয়েছে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের তরফে কর্মসংস্থান ও শিল্পায়নের বার্তা দেওয়া হয়েছে।

আজ, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবীন্দ্রভবনে ‘স্বাবলম্বী ভারত অভিযান’-এর উদ্যোগে ‘উদ্যামিতা সম্মেলন-২০২৬’ নামক ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ক্ষুদ্র শিল্পে প্রসার ঘটিয়ে কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেন। সুন্দরবন-সহ বারুইপুরের বহু এলাকা থেকে যুবকরা ভিনরাজ্যে কাজে যান তৃণমূল শাসককালে। এলাকায় কাজ না থাকায় যুব সম্প্রদায় ভিনরাজ্যে চলে যাচ্ছিলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

Advertisement

ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষিদের লাভবান হওয়ার বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। মানুষকে যাতে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে না হয়, সেজন্য জেলাতেই কাজের সুযোগ তৈরি করতে হবে। কৃষি, মৎস্য, ফল-ফুল চাষ ও খাদ্য প্রক্রিয়াকরণে উদ্যোক্তা তৈরিই লক্ষ্য। এমনই বার্তা দিয়েছেন মন্ত্রী। এক্ষেত্রে স্থানীয় স্তরে কর্মসংস্থানে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বারুইপুর পেয়ারার জন্য প্রসিদ্ধ। স্থানীয় উৎপাদনকে প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে বড় বাজারে পৌঁছতে হবে। এতে চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবেন। এমনই বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.