ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে! শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার। দাবি, এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়।
বৃদ্ধার নাম গৌরী বেরা। বয়স ৬৫। তিনি একসময়ে কোচবিহারে থাকতেন। প্রায় ১০ বছর যাবৎ তিনি ঘুটিয়ারি শরীফের মাখালতলা এলাকায় আলি লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া ছিলেন। বৃদ্ধার সঙ্গে প্রথমে তাঁর ছেলে থাকলেও পরে ছেড়ে চলে যান। ফলে পরিবারের কারও সঙ্গে তাঁর যোগযোগ ছিল না। এই সময়কালে কোচবিহার থেকে ভোটার ও আধার কার্ডের ঠিকানাও পরিবর্তন করেন তিনি। ঘুটিয়ারি এলাকায় ভোটও দিয়েছিলেন তিনি। এরপর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হলে তিনি আতঙ্কে ভুগতে থাকেন!
আরও পড়ুন:
স্থানীয়দের দাবি, তিনি একাধিকবার আশঙ্কা প্রকাশ করে বলে এলাকার পুরনো ভোটার লিস্টে তাঁর নাম নেই। ফলে পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। পুরনো ভোটার তালিকায় তাঁর নামে আছে, বাড়ির মালিক গৌরীদেবীকে আশ্বস্ত করলেও সে কথা মানতে রাজি হননি বৃদ্ধা। এসআইআর আতঙ্ক তাঁকে এতটাই গ্রাস করে যে কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন বলে দাবি স্থানীয়দের। শনিবার ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বাড়ির মালিক আলি লস্করের দাবি, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার।
বৃদ্ধার দেহ স্থানীয় শশ্মানে দাহ করা হয়েছে। নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন লস্কর বলেন, “এসআইআর আতঙ্কে মহিলার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছিলেন।” বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও