Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
SIR

চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ কালিম্পং ১-এর বিডিও ও পরিবার! ‘অপরাধী ভাবা হচ্ছে?’, প্রশ্ন ভাইয়ের

বিডিও-র ভাই শহিদুল ইসলাম বলেন, “আমার দাদা, কালিম্পং-১-এর বিডিও সামিরুল ইসলাম এবং আমার নামের পাশে বিচারাধীন লেখা রয়েছে।'' কিন্তু কীভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন শহিদুল।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২১:৩৫

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২১:৩৫

options
link
চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ কালিম্পং ১-এর বিডিও ও পরিবার! ‘অপরাধী ভাবা হচ্ছে?’, প্রশ্ন ভাইয়ের zoom
Advertisement

দায়িত্ব নিয়ে এসআইআরের কাজ সামলেছিলেন! দিন-রাত জেগে কমিশনের সমস্ত কাজ যথাসময়ে শেষও করেছেন। কিন্তু এরপরেই মুর্শিদাবাদে চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ বিডিও এবং পরিবার। যা নিয়ে চরম ক্ষুব্ধ পরিবার। শুধু তাই নয়, কেন বিচারাধীন তালিকায় নাম তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবও চেয়েছে পরিবার।

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের যাদবনগরে চূড়ান্ত ভোটার তালিকায় কালিম্পং ১ এর বিডিও সামিরুল ইসলাম-সহ তাঁর পরিবারের পাঁচ জনের নামের পাশে উল্লেখ রয়েছে ‘বিচারাধীন’। অভিযোগ, কোনও নথিগত ভুল না থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় শুনানির নোটিস পেয়েছিলেন সামিরুল এবং পরিবার। সেই মতো নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমাও দেওয়া হয়। পরিবারের দাবি, ১৩টি নথির মধ্যে একাধিক বৈধ নথি দাখিল করা হয়। কিন্তু এরপরেও কেন চূড়ান্ত তালিকায় নামের পাশে বিচারাধীন লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে পরিবার। 

Advertisement

বিডিও-র ভাই শহিদুল ইসলাম বলেন, “আমার দাদা, কালিম্পং-১-এর বিডিও সামিরুল ইসলাম এবং আমার নামের পাশে বিচারাধীন লেখা রয়েছে।” কিন্তু কীভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন শহিদুল। তাঁর কথায়, ”আমরা সকলেই আগে নিয়মিত ভোট দিয়েছি। তা হলে এখন কেন বিচারাধীন? আমরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, বহু বছর ধরে ভোটার। সব নথি দেওয়ার পরও যদি এই ট্যাগ থাকে, তা হলে কি আমাদের অপরাধী ভাবা হচ্ছে? এটা কি ভোটাধিকার খর্ব করার চেষ্টা নয়? শেষ পর্যন্ত আমরা ভোট দিতে পারবো তো?”

পরিবারের অভিযোগ, প্রশাসনিক স্তরে কোনও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ দেখিয়ে নাম চিহ্নিত করা হলেও শুনানির পর তা নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু চূড়ান্ত তালিকায় একই মন্তব্য থেকে যাওয়ায় বিভ্রান্তি ও আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সংশোধন করা হোক। এমনকী এই বিষয়ে নির্বাচন কমিশন যাতে স্পষ্ট বক্তব্য দেয় সেই দাবিও জানিয়েছে পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.