Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
SIR

অতিরিক্ত ভোটার তালিকায় নাম নেই পরিবারের একাধিক সদস্যের! ‘দুশ্চিন্তা’য় মৃত্যু কোচবিহারের বৃদ্ধের

স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রার্থীর অভিযোগ, এই মৃত্যুর দায় বিজেপি ও কমিশনের।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৭:৪৬

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৭:৪৬

options
link
অতিরিক্ত ভোটার তালিকায় নাম নেই পরিবারের একাধিক সদস্যের! ‘দুশ্চিন্তা’য় মৃত্যু কোচবিহারের বৃদ্ধের zoom
সুভাষ রায়, কোচবিহার। নিজস্ব ছবি

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের মাঝেই ফের এসআইআর কাড়ল প্রাণ। অতিরিক্ত তালিকায় নিজের ও পরিবারের সদস্যদের নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের চকচকা এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রার্থীর অভিযোগ, এই মৃত্যুর দায় বিজেপি ও কমিশনের।

জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ রায়। কোচবিহার উত্তর বিধানসভার চকচকা এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর ও পরিবারের একাধিক সদস্যের নাম ছিল বিচারাধীন। তবে আশা করেছিলেন অতিরিক্ত তালিকায় নাম উঠে যাবে। প্রথম ও দ্বিতীয় তালিকায় নাম ছিল না তাঁদের। তবে ভেবেছিলেন পরের লিস্টে নাম উঠবেই। শনিবার তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায়, সুভাষবাবু-সহ পরিবারের একাধিক সদস্যের নাম নেই। এতেই দুশ্চিন্তা গ্রাস করে তাঁকে।

Advertisement

শনিবার তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায়, সুভাষবাবু-সহ পরিবারের একাধিক সদস্যের নাম নেই। এতেই দুশ্চিন্তা গ্রাস করে তাঁকে।

পরিবার সূত্রে খবর, শনিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন সুভাষবাবু। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। রবিবার সকালে মৃতের বাড়িতে যান তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। তাঁর অভিযোগ, মৃতের দুই ছেলের নাম বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে। সেই আতঙ্কেই এই মৃত্যু। যদিও বিজেপির দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে সুভাষ রায়ের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.