শান্তনু কর, জলপাইগুড়ি: জমি দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের ডাবগ্রাম- ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি গৌতম গোস্বামীকে দল থেকে বহিষ্কার। কয়েকদিন আগে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককেও একই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন গৌতম গোস্বামী। রাজ্য তৃণমূলের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফে বহিষ্কার করা হয় তাঁকে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে শুরু হয় ধরপাকড়। ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ। দেবাশিস মেয়র গৌতম দেব ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছে। এর পর পুলিশ দেবাশিস প্রামাণিকের ‘ঘনিষ্ঠ’ বিমল এবং মহম্মদ কালামকে গ্রেপ্তার করে। তাঁদের জেরা করেই গৌতম গোস্বামীর নাম জানতে পারেন তদন্তকারীরা। তার পরই তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি।
[আরও পড়ুন: জয়ন্ত ‘পুরনো গুন্ডা’, আগেও গ্রেপ্তার হয়েছে,আড়িয়াদহ ভিডিও বিতর্কে জানাল রাজ্য]
তবে দেবাশিস গ্রেপ্তারের পর থেকে গৌতম সতর্ক হয়ে যান। শিলিগুড়ি ছেড়ে পালিয়ে যান। প্রথমে কলকাতায় চলে আসেন। বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন। সেখান থেকে চলে যান হায়দরবাদে। তার পর বেঙ্গালুরু হয়ে দিল্লিতে পৌঁছন তৃণমূল নেতা। গোপন সূত্রে সে খবর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে পৌঁছয়। তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে পৌঁছন আধিকারিকরা। চলতি মাসেই গ্রেপ্তার করা হয় তাঁকে। এবার দল থেকেও বহিষ্কার করা হল জমি দুর্নীতিতে নাম জড়ানো তৃণমূল নেতাকে।
[আরও পড়ুন: ছাপোষা ‘চাচি’ই ডাকাত সর্দার! ভাড়াটের কীর্তিতে তাজ্জব আসানসোলের বাড়ির মালিক]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি