ফের গুলি চলল ভাটপাড়ায়। রশিদ খান নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবেশীদের লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। রশিদের স্ত্রী জানিয়েছেন, তাঁদের বাড়ি দখলের চেষ্টার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া ১৫ নম্বর গলি এলাকার বাসিন্দা রশিদের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ দুই যুবক বাইকে করে এসে রশিদ ওরফে গুড্ডুর বাড়িতে চড়াও হয়। গুড্ডুকে ডাকাডাকি করে। বাড়িতে ছিলেন না রশিদ। আতঙ্কে কেউ দরজা খোলেনি। বাড়ির দরজায় লাথি মারে দুষ্কৃতীরা। এরপর আতঙ্কে রশিদ খানের স্ত্রী প্রতিবেশীদের ডাকাডাকি করলে দুষ্কৃতীরা প্রতিবেশীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। কারও গায়ে গুলি লাগেনি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন:
রশিদ খানের স্ত্রী বলেন, “ঘরে আমি একা ছিলাম।সেই সময় দরজায় লাথি মারে। পরে গুলি চালায়। আগে বাড়িতে বোমাবাজি হয়েছিল। এবার গুলি চলল। পাশের আবাসনটি দখল করতে চাইছে। পুলিশকে জানিয়েছি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ি সংক্রান্ত ঝামেলা নিয়ে অশান্তি চলছে রশিদের সঙ্গে এক প্রতিবেশীদের তাতেই গুলি চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপথ্যে ৬.৪৭ কোটির লোভ! অনিচ্ছা সত্ত্বেও খেলতে বাধ্য হয় অজিরা? হেরে মুখ খুললেন কামিন্স
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী