রাজকুমার, আলিপুরদুয়ার: রাতের অন্ধকারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের রাস্তায় চলল গুলি। বাইক ও মোবাইল ছিনতাই করা হয় বলেও অভিযোগ। গুলি লেগে জখম এক যুবক। তাঁর পায়ে গুলি লাগে। ওই যুবক ভর্তি হাসপাতালে। এখনও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জখম অনীশ দেব, আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে কালীঠাকুর দেখতে বেরিয়েছিলেন। জখম যুবক ও তাঁর এক বন্ধু দুটি বাইকে করে যাচ্ছিলেন। দুজনের সঙ্গে ছিলেন দুই বান্ধবী। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর ডিমা ব্রিজের কাছে কালচিনি-রাজাভাতখাওয়া সড়কে বিপত্তি। অভিযোগ, দুই দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। মোবাইল ও বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেন চারজন। পালটা গুলি চালায় দুষ্কৃতীরা। তাতে এক যুবকের পায়ে গুলি লাগে। এর পর বাইক ও মোবাইল লুট করে পালায় দুষ্কৃতীরা।
গুলিবিদ্ধ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই যুবক-যুবতীদের দাবি, দুষ্কৃতীদের মুখে মাস্ক ছিল। তাই তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির