Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Shibpur

রিলসের নেশাই কাল! বৃষ্টি মাথায় ভরা গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন শিবপুরের যুবক

যুবকের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:৪৬

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:৪৬

options
link
রিলসের নেশাই কাল! বৃষ্টি মাথায় ভরা গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন শিবপুরের যুবক zoom
বাঁ দিকে তলিয়ে যাওয়া যুবক। ডান দিকে ঘটনার মুহূর্তের ছবি। নিজস্ব ছবি।
Advertisement

রিলস বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল হাওড়ার শিবপুরের এক যুবক। বুধবার দুপুরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ঘটনাটি ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে তাঁকে গঙ্গায় সাঁতার কাটতে দেখা যাচ্ছে। কিন্তু একটা সময় পর স্রোতে ভেসে যান তিনি। সেই ভিডিওটি বন্ধুর মোবাইলে ধরা পড়েছে। যুবকের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

জানা গিয়েছে, ওই যুবকের নাম শেখ মহম্মদ তৌহিদ আক্রম (৩০)। তাঁর বাড়ি শিবপুর এলাকায়। তিনি একজন ব্যবসায়ী। বুধবার দুপুর ২টো নাগাদ রামকৃষ্ণপুর ঘাট এলাকা দিয়ে বন্ধুদের সঙ্গে চা খেতে যাচ্ছিলেন তৌহিদ। সেই সময় তিনি হঠাৎ বন্ধুদের বলেন, তিনি গঙ্গায় ঝাপ দেবেন, এই ঘটনার যেন ভিডিও রেকর্ড করা হয়। ঝাপ দেওয়ার পরেও স্বাভাবিকভাবেই সাঁতার কাটছিলেন তিনি। তাই প্রথমে সন্দেহ হয়নি বন্ধুদের। কিন্তু স্রোতের টানে অনেকটা দূরে ভেসে যাওয়ার পর টনক নড়ে তাঁদের। সেই সময় অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে তলিয়ে গিয়েছেন তৌহিদ। তড়িঘড়ি খবর দেওয়া হয় রিভার ট্রাফিক পুলিশকে। রিভার ট্রাফিক পুলিশ রামকৃষ্ণপুর ঘাট এলাকায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৌহিদের বন্ধু মহম্মদ গুলফামের ফোনেই রেকর্ড করা হচ্ছিল ভিডিওটি। তিনি বলেন, “একাধিকবার বারণ করা সত্ত্বেও গঙ্গায় ঝাপ দেয় সে। বাড়িতে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়েও লাভ হয়নি। সেই সময় একটি নৌকা দেখে সে গঙ্গায় ঝাপ দিয়ে দেয়। প্রথমে হাসি মুখেই সাঁতার কাটছিল। ইয়ার্কিও মারছিল। তারপরই গঙ্গায় তলিয়ে যেতে থাকে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.