গোবিন্দ রায়: গ্রেপ্তারির পর ধীরে ধীরে দম্ভ উধাও হয়েছে। মঙ্গলবার বসিরহাট আদালত থেকে বেরনোর সময় স্ত্রী ও মেয়ের কান্না দেখে কেঁদে ফেললেন সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান শেখ। স্ত্রীর আঙুল ছুঁয়ে বললেন, “আল্লার কাছে দোয়া কোরো।”
মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান শেখকে (Shahajahan Sheikh)। সেখানেই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পর শেখ শাহজাহানকে বসিরহাট মহাকুমা আদালত থেকে প্রিজন ভ্যানে তোলা হয় কলকাতা নিয়ে আসার জন্য। স্বাভাবিকভাবেই শাহজাহানকে একবার দেখতে প্রিজন ভ্যানের জানলার কাছে যান তাঁর স্ত্রী, কন্যা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। প্রিয়জনের স্পর্শ পেতে জানলা দিয়ে বাড়িয়ে দেন হাত। স্ত্রী, কন্যার কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি শাহজাহানও। কেঁদে ফেলেন তিনি। স্ত্রীকে বলেন, “আল্লার কাছে দোয়া কোরো।” এর পর হাত দিয়ে চোখের জল মুছে নেন শাহজাহান।
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
প্রসঙ্গত, গ্রেপ্তারির একদম শুরুর দিকে অন্যরূপে ধরা দিয়েছিলেন শাহজাহান। প্রথম যেদিন তাঁকে আদালতে তোলা হয়েছিল সেদিন কার্যত ফিল্মি কায়দায় আঙুল নাড়তে নাড়তে এজলাসে ঢুকেছিলেন তিনি। কিন্তু এদিনের ছবি একেবারে আলাদা। শাহজাহানের চেহারাতেই স্পষ্ট যে, তাঁর মনোবল ভেঙে গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে শাহজাহানের ঠিকানা প্রেসিডেন্সি জেল।
[আরও পড়ুন: আমিরশাহীতে ফ্ল্যাট, ব্যাঙ্কে কোটি কোটি টাকা! একাদশ শ্রেণি পাশ ইউসুফের সম্পত্তি কত?]
সর্বশেষ খবর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’
-
বিশ্ববিশ্রুত হকিং পেয়েছিলেন, সেই ডির্যাক মেডেলে এবার সম্মানিত উত্তরপ্রদেশের দীপক
-
গলায় জবার মালা, কপালে তিলক! কল্যাণেশ্বরী মন্দিরে শুভেন্দু সরকারের জন্য প্রার্থনা মদনের