শ্রীঘরে সন্দেশখালির ত্রাস, তারপরেও এলাকার আনাচে কানাচে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাস! রাতের অন্ধকারে ভেড়ি দখলের চেষ্টার অভিযোগ শেখ শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে। একা পেয়ে ভেড়ি মালিককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাহজাহান গ্যাংয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাতেই ভেড়ি মালিকের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চলে, ভাঙা হয় বাইকও।
ভেড়ি মালিকের অভিযোগ, “জাকির সর্দার, বাবলু মোল্লা, সফিকুর মোল্লা, কদ্দুস মোল্লা, ইসমাইল সর্দাররা মারধর চালিয়েছে। হাতে ভারী কিছু ছিল, অন্ধকারে বুঝে ওঠার আগেই মারতে মারতে আমাকে জলে ফেলে দিয়ে পালিয়ে যায় ওরা।”
আরও পড়ুন:
সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়ার ছোট আজগারা গ্রামের ঘটনা। অভিযোগ, সোমবার রাতে ভেড়িতে গিয়েছিলেন জোনাব মল্লিক। আর সেখানেই তাঁর উপর চড়াও হয় চার-পাঁচ জন। ভেড়ি থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চলে ব্যাপক মারধর। আক্রান্ত ভেড়ি মালিকের অভিযোগ, হামলাকারীরা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। তাঁদের বারণ উপেক্ষা করে ভেড়িতে যেতেই আক্রমণের শিকার হতে হয়েছে বলে দাবি ভেড়ি মালিকের। অভিযোগ, তাঁর ভেড়ি দখলের চেষ্টায় দীর্ঘদিন ধরেই ওঁত পেতে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠরা। ভেড়ির আশেপাশেও দেখা গেলে মারের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সোমবার রাতে ভেড়ি মালিককে নাগালে পেতেই শুরু হয় তাণ্ডব। বাড়ি গিয়ে চলে দেদার ভাঙচুর। ভেড়ি মালিকের অভিযোগ,”জাকির সর্দার, বাবলু মোল্লা, সফিকুর মোল্লা, কদ্দুস মোল্লা, ইসমাইল সর্দাররা মারধর চালিয়েছে। হাতে ভারী কিছু ছিল, অন্ধকারে বুঝে ওঠার আগেই মারতে মারতে আমাকে জলে ফেলে দিয়ে পালিয়ে যায় ওরা।”
গতকালই সন্দেশখালিতে জমি দখলের মামলায় চার্জ গঠন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতায় ইডির বিশেষ আদালতে শাহজাহান শেখ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইডির অভিযোগ, সন্দেশখালিতে ভয় দেখিয়ে জমি জবরদখল করা হত। এরপর সেই সব জমি থেকে টাকা উপার্জন চলত। এভাবে উপার্জন করা মোট ৫ কোটি টাকা শনাক্ত করেছেন তদন্তকারীরা। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।
সর্বশেষ খবর
-
জুন মাসে ‘এপ্রিল ফুল’! সরকারি কর্মচারীদের ডিএ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশাল মিডিয়ায়
-
সব বিদ্রোহী এক ছাতার তলায়? ২১ জুলাইয়ের আগেই মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের
-
মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও
-
তৃণমূলের কোন শিবির বিধানসভায় ‘বিরোধী’! ‘ফ্লোর টেস্ট’ না করে সিদ্ধান্ত কীভাবে, প্রশ্ন আদালতের
-
অভিষেকের আপ্ত সহায়ক বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! আরও বিপাকে সুমিত