ক্লাস রুমের মধ্যেই মুখ্যমন্ত্রীর ছবিতে প্রস্রাব ও থুতু ফেলার অভিযোগে গ্রেপ্তার হল শিলিগুড়ির এক স্কুলপড়ুয়া। শুধু তাই নয়, শুভেন্দু ও তাঁর মা’কে গালিগালাজও করে সে। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যামে ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এর জেরে জনরোষের মুখে পড়ে ওই কিশোর। তাকে জনতার হাত থেকে উদ্ধার করে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জুভেনাইল কোর্টে পাঠানো হয়।
১৭ বছরের ওই ছাত্র শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র। এদিন স্কুল থেকে ফিরে ওই কিশোর ডাবগ্রাম মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানেই সাধারণ মানুষের রোষের মুখে পড়ে সে। তাকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো জনরোষের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের বিরুদ্ধেও একাধিক প্রশ্ন উঠছে। এই বিদ্যালয়ের পরিচালন সমিতি নেই৷ প্রশাসক নিয়োগ করে স্কুল চলছে৷ স্কুলের প্রধান শিক্ষক অশোক নাথ বলেন, “ঘটনা অত্যন্ত নিন্দাজনক। এটা কখনই কাম্য নয়। এই ঘটনা টিফিনের সময়ে হয়েছে। সেই সময় শিক্ষক বা শিক্ষিকারা ক্লাসে থাকেন না। তবে সে মোবাইল নিয়ে স্কুলে কী করে প্রবেশ করল সেটাই বড় প্রশ্ন। গোটা ঘটনাটা স্কুল ক্যাম্পাসের মধ্যেই ঘটেছে। ছাত্রছাত্রীদের মোবাইল নিয়ে স্কুলে না পাঠানোর জন্য অভিভাবকদের বারবার বলা হয়। গোটা বিষয় নিয়ে প্রশাসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “কিশোরকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে ৷ কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আগামী পদক্ষেপ নেওয়া হবে৷”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের