Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Saokat Molla

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল এনআইএ, মূল অভিযুক্ত শওকতই

এনআইএ-র অভিযোগ, এই মামলার গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:৫২

options
link
ভাঙড় বিস্ফোরণকাণ্ডে ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল এনআইএ, মূল অভিযুক্ত শওকতই zoom
ফাইল ছবি।

ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ-র হাতে ৫ জুন গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla)। এবার সেই ঘটনার ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে ধৃত শওকত মোল্লাকেই বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল, গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনার তদন্তে নামতেই এনআইএ-র স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএ-র অভিযোগ, এই মামলার গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার (Saokat Molla) ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে এনআইএ-র তরফের আইনজীবী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে চলতি মাসের শুরুতেই শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। দু’দিনের মাথায় সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিবার দাবি করেছিল, আত্মসমর্পণ করতে আসার সময়েই এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে। এখন দেখার, শওকতের সূত্র ধরে ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে আর কী তথ্য সামনে আসে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.