নদিয়ার শান্তিপুরে প্রবল দুর্যোগে রেলের ওভারহেড তারের উপর ভেঙে পড়ল একটি গাছ। সেই সময় ওই লাইন দিয়ে একটি ট্রেন শিয়ালদহের দিকে যাচ্ছিল। সেই সময় একটি নারকেল গাছ রেলের ওই লাইনের ওভারহেড তারের উপর পড়ে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে রানাঘাট-শান্তিপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়নি। ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন শান্তিপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপনকুমার দাস।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ২৮ নাগাদ শান্তিপুর-শিয়ালদহ লোকাল শিয়ালদহের দিকে যাচ্ছিল। সেই সময় শান্তিপুর স্টেশন ও বাথানা স্টেশনের মাঝে শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন একটি বাড়ির নারকেল গাছ প্রবল ঝড়ে রেললাইনের ওভারহেড তারের উপর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ওভারহেড তারে আগুন লেগে যায়। বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনযাত্রী ও এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:
এই ঘটনার পরে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। ফলে রানাঘাট থেকে শান্তিপুরগামী এবং শান্তিপুর থেকে রানাঘাটগামী একাধিক ট্রেন মাঝপথেই আটকে পড়ে। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। অনেকে মোবাইলের আলো জ্বালিয়ে রেললাইন ধরেই হেঁটে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, আরপিএফ, জিআরপি ও দমকল বাহিনী। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন। পাশাপাশি রেল কর্তৃপক্ষও ক্ষতিগ্রস্ত ওভারহেড তার মেরামতির কাজে নামেন।
এদিকে বিধানসভায় শপথগ্রহণ করে ফেরার পথেই কল্যাণী থেকে দুর্ঘটনার খবর পান শান্তিপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপনকুমার দাস। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিধায়ক জানান, “প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে রেল কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ করছে। খুব শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।” পাশাপাশি দমকল, শান্তিপুর থানার পুলিশ, আরপিএফ ও জিআরপি-র তাৎক্ষণিক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন
-
মুখ্যমন্ত্রীর নির্দেশমাত্রই ‘অ্যাকশন’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে গ্রেপ্তার সভার আয়োজকরা
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির