অবশেষে বেঙ্গল সাফারির সঙ্গে দার্জিলিং চিড়িয়াখানায় বাঘ বিনিময় সম্পন্ন হল। শৈলশহরে পর্যটকদের ভিড় কমতেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে শিলা ও বিভানের কন্যা ‘এস২’ নামে একটি বাঘিনি পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হল। এদিন বিকেলে দার্জিলিং চিড়িয়াখানা থেকে সাদা বাঘিনি নাগমণিকে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়েছে। সাদা এই বাঘিনিকে দিয়ে বেঙ্গল সাফারির বাঘ্রকুলের জিনগত বৈচিত্রে পরিবর্তন আনতে চাইছে কর্তৃপক্ষ।
নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের এই জঙ্গল বাঘেদের প্রজননের জন্য উত্তম। বেঙ্গল সাফারিতে বাঘের সংখ্যা কম নেই। তবে পরিবারের মধ্যে তাদের প্রজনন হচ্ছে। এতে জিনগত সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। জিনগত সমস্যা ইতিপূর্বে ওড়িশা সিমলিপালে বাঘেদের মধ্যে প্রকটভাবে দেখা দিয়েছে। বছরের পর বছর একই পরিবারের মধ্যে প্রজনন করায় হলুদ কালো ডোরাকাটা রং বাঘেদের যে গরিমা তা হারিয়ে যাচ্ছে। বাঘেরা কালো হয়ে যাচ্ছে। বেঙ্গল সাফারিতেও এইরকম জিনগত সমস্যা যাতে মাথাচাড়া না দেয় সেজন্য দার্জিলিং চিড়িয়াখানা থেকে বাঘিনি নিয়ে এসে প্রজননের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ১১ জুন বাঘ বিনিময়ের জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়ে যানজট বেড়ে যায়। যে কারণে পিছিয়ে যায় বাঘ বিনিময়ের সময়সূচি।
আরও পড়ুন:
বেঙ্গল সাফারি সূত্রে খবর, দার্জিলিংয়ে পর্যটকদের চাপ কমতেই বাঘ বিনিময়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এদিন শীলা ও বিভানের আড়াই বছর বয়সি একটি বাঘিনিকে দার্জিলিং চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। সেখান থেকে এসেছে দশ বছর বয়সি সাদা বাঘিনি নাগমণি। গ্রিন করিডর করে নিয়ে আসা হয়েছে তাকে। আপাতত কোয়ারান্টাইনে রয়েছে সে। তার সঙ্গে দার্জিলিং থেকে তার কিপারও এসেছে। দিনদুয়েক সে এখানেই থাকবে। নাগমণি বেঙ্গল সাফারির কিপারদের সঙ্গে মানিয়ে নিলে তাঁরা আবার দার্জিলিং ফিরে যাবেন। বেঙ্গল সাফারি থেকেও বাঘের সঙ্গে তার কিপারও গিয়েছেন। দার্জিলিং চিড়িয়াখানায় দুটি সাদা বাঘ রয়েছে। আকাশ ও নাগমণি। হায়দরাবাদ থেকে নাগমণিকে নিয়ে আসা হয়েছিল। এদিকে রয়্যাল বেঙ্গল সম্রাট বৃদ্ধ হওয়ার পর তাকে দর্শকদের নজর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হলুদ কালো ডোরাকাটা সাইবেরিয়ান বাঘ দেখা গেলও দীর্ঘদিন ধরে হলুদ-কালো ডোরাকাটা রয়্যাল বেঙ্গলের দর্শন পাচ্ছিলেন না দর্শকরা। বেঙ্গল সাফারি থেকে নতুন অতিথি আসায় দার্জিলিংয়ে চিড়িয়াখানার দর্শকরা ফের হলুদ-কালো ডোরাকাটা রয়্যাল বেঙ্গল দর্শন করতে পারবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে সুপারহিট ভিন্সেলোত্তি! ‘নেইমারের সঙ্গে খেলাটা গর্বের’, ব্রাজিলকে জিতিয়ে বলছেন ভিনিসিয়াস
-
‘বাইচুংই পারে ভারতীয় ফুটবলের হাল ফেরাতে’, মার্কিন মুলুকে বসেও ইস্টবেঙ্গলে মন মাইক ওকোরোর
-
নজরদারি ছিল না! তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট
-
রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই
-
নদিয়ায় মাটি-গাছ চুরি অভিষেকের! ‘মাথায় দাদার হাত’, স্থানীয়দের হুমকি ঘনিষ্ঠদের! দায়ের মামলা