দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভরদুপুরে সোনারপুরে দুঃসাহসিক ডাকাতি। কর্মচারীর গলায় ধারালো ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না লুটের অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালিকাপুর-২ পঞ্চায়েতের সাহেবপুরে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বাইকে চেপে এক যুবক গয়না কিনতে দোকানে আসেন। তখন সেখানে ছিলেন শম্ভুনাথ চৌধুরী নামে এক কর্মচারি। কিন্তু কিছু অজুহাত দেখিয়ে কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে যান ওই যুবক। তারপর দুপুরে ফের তিনি দোকানে আসেন। অভিযোগ, তাঁর সঙ্গে আরও দুই যুবকও দোকানে প্রবেশ করেন। প্রত্যেকের মাথায় ছিল হেলমেট। ফলে তাঁদের মুখ দেখা যায়নি। কিছু বুঝে ওঠার আগেই একজন শম্ভুনাথের গলায় ধারাল অস্ত্র চেপে ধরেন। পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। সেই সময়ে বাকিরা দোকানে লুটপাট চালান। কিছুক্ষণ পর শম্ভুনাথকে হাত-পা বেঁধে ফেলে রেখে সেখান থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর এবং বারুইপুর থানার পুলিস। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রায় ৪০ লক্ষ টাকার গয়না দোকাটি থেকে খোয়া গিয়েছে।
দিনে দুপুরে এরকম জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। আরও বেশি পরিমাণে পুলিসি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। পঞ্চায়েত প্রধান তাপস বিশ্বাস বলেন, “দিনের বেলায় এমন ঘটনা ঘটছে! বিশ্বাস করা যাচ্ছে না।”
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল হাতাল আমেরিকা! ‘ইতিহাসের সবচেয়ে বড় ডিল’, বললেন ট্রাম্প
-
প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!
-
কেরিয়ারে ৯০০ উইকেট, জাতীয় দলে ব্রাত্য হয়েও আগুনে বোলিংয়ে নয়া নজির শামির
-
ইমরানকে নিয়ে মুখ খোলা যাবে না, পাক ক্রিকেটারদের উপর নয়া ‘ফতোয়া’ মহসিন নকভিদের
-
স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বহুমাত্রিক, ‘দেশদ্রোহী’ তকমা মুছে বিজেপিকে বার্তা সিপিএমের