কর্মক্ষেত্রে ধর্ষণের পর খুন হন তাঁর ডাক্তার কন্যা। সন্তান হারানোর যন্ত্রণা বুকে চেপে লড়ে চলেছেন। সুবিচারের আশায় রাজনীতির ময়দানেও পা রেখেছেন অভয়ার মা। সম্প্রতি বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁদে ওঠে সন্তানহারা মায়ের মন। গর্জে ওঠেন। তাঁর মন্তব্য নিয়ে অনেকেই তোপ দাগতে শুরু করেন। আর সেই আবহে অভয়ার মাকে খোঁচা দিয়ে কনটেন্ট তৈরি করেন আরজে প্রিয়াঙ্কা। সেই ভিডিও আবার ভাইরাল হওয়ামাত্রই নানা মহলে উঠেছে সমালোচনার ঝড়।
আরজে প্রিয়াঙ্কা (RJ Priyanka) বলেন, “রাজনীতি খুব খারাপ একটা জিনিস আমি শুনেছিলাম। যে রাজনীতিতে আসলেই সবাই পাল্টে যান। সবার আসল রূপ বেরয়। চরম উদাহরণ হলেন এই মহিলা (দেখানো হয় অভয়ার মায়ের ছবি)। যত দেখছি আমার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে। একটা মহিলা কতটা ফালতু হতে পারে। এঁর এই একি প্যানপ্যানে কথাবার্তা। এবার তো একটু স্ক্রিপ্ট চেঞ্জ করো কাকিমা। বলি কী কাকিমা আপনি তো কিছুই জানেন না। সবাই এসে আপনাকে জানাবে কোথায় কী ঘটছে তবেই আপনি রাস্তায় নামবেন। বাবা-মাকে এসে অনুরোধ করতে হবে রাস্তায় নামুন। তা আপনি নিজের মেয়ের সময় কত লোকের বাড়ি বাড়ি গিয়েছিলেন রাস্তায় নামার জন্য? আপনার মেয়ে হাসপাতালে ছিল একটা সেফ জোনে ছিল, ওটা আলাদা কেস। এই মেয়েটা কোথায় ছিল আপনি জানেন না। রাস্তায় ছিল না কোথায় ছিল আপনি জানেন না, তাই ওটা আলাদা ব্যাপার।”
আরও পড়ুন:
তাঁর আরও সংযোজন, “আপনি পলিটিশিয়ান পরে হবেন। আগে ভালো মানুষ হন। একজন ভালো মা হন। আপনি তো সেটারও যোগ্য নন। আপনাকে যাঁরা ভোট দিয়েছেন না তাঁরা হয়তো কপাল চাপড়াচ্ছে কাকে ভোট দিলাম। আপনার জন্য একটাই শব্দ ছিঃ। আসলে আপনি যে এতটা বেহায়া, নির্লজ্জ মহিলা কেউ আশা করিনি। আপনি তো সাধারণ লোক নন মহিলা। আপনি তো এমএলএ। তাই আপনাকে তো জানতেই হবে। জানবেন না তো কে জানবে। আপনাকে লোকে ভোট দিয়েছিল তাই না। আপনার মেয়েটা মেয়ে। আর অন্যের মেয়েটা মেয়ে নয়। আপনি কী বলতে চাইছেন, রাস্তায় হাঁটলেই এই ঘটনা ঘটতে পারে। রাস্তা কারও বাবার? তার সেফটি কে দেখবে? আসলে আপনি বুঝতেই পারছেন না সিমপ্য়াথি খেলবেন নাকি পলিটিক্স। এরপর থেকে স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে বলবেন। কারণ দেখে দেখে বললে না ক্যামেরায় বোঝা যায়। মনে হয় এমএলএ হওয়ার আগে এন্ট্রান্স এক্সাম হওয়া উচিত। যাকে তাকে এমএলএ করা উচিত নয়।”
প্রিয়াঙ্কার এই মন্তব্যের বিরোধিতায় সরব নেটিজেনদের একাংশ। কেউ কেউ দাবি করেন, অভয়ার মায়ের অর্ধেক মন্তব্য শুনেই নাকি এমন ‘অদ্ভুত’ কনটেন্ট তৈরি করেছেন প্রিয়াঙ্কা।
আবার কারও কারও দাবি, “এইরকম ক্রিয়েটিভিটি দেখিয়ে সোশাল মিডিয়া থেকে রোজগার করার চেয়ে জমাদারের কাজ অনেক সম্মানের।”
অনেকে আরজে প্রিয়াঙ্কাকে ‘বিষাক্ত’ বলেও দাবি করে বসেছেন। যদিও এই বিতর্ক নিয়ে আরজে প্রিয়াঙ্কার তরফে আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডুরান্ডের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গলে, হাবাসের দলে এবার পাঞ্জাবের গোলমেশিন এফিয়ং
-
বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া
-
যুদ্ধের পৃথিবীতে মহাকাব্যের ‘পুনর্জন্ম’, কেমন হল নোলানের ‘দ্য ওডিসি’
-
‘আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের, কী বললেন মমতার’কালারফুল বয়’?
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?