অরিজিৎ গুপ্ত, হাওড়া: রাস্তায় পেটে ছুরি মেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠলে। অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে এক রিক্সাওলার রিক্সায় ওঠা নিয়ে বচসা হচ্ছিল। বচসা চলাকালীনই ওই রিক্সাওলাই মহম্মদ দুলারা (৩১) নামে ওই ব্যক্তির পেটে ছুরি চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় দুলারাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় গোলাবাড়ি থানার পুলিশ। তারা মহম্মদ জুগনু (৫১) নামে ওই রিক্সাওলাকে গ্রেপ্তার করে।
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার গোলাবাড়ির কাপুর গলি এলাকায়। পুলিশ জানিয়েছে, এদিন সকালে মহম্মদ জুগনুর রিক্সায় উঠতে যায় মহম্মদ দুলারা। জুগনুকে গন্তব্যে পৌঁছে দিতে বলে দুলারা। সে একাই জুগনুর রিক্সায় চেপে বসে। মহম্মদ জুগনু স্কুলের ভাড়া আছে বলে যেতে চাইনি। কিন্তু মহম্মদ দুলারা জোর করে রিক্সায় উঠে জুগনুকে রিক্সা চালানোর জন্য হুমকি দেয়। জুগনু যেতে না চাইলে দুলারা পকেট থেকে একটি ছুরি বার করে জুগনুকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তখনই আচমকা জুগনু ছুরিটি দুলারার হাত থেকে কেড়ে নিয়ে পালটা দুলারার পেটে চালিয়ে দেয়।
[আরও পড়ুন: চোপড়া কাণ্ডের ভিডিও পোস্ট, সেলিম-মালব্যর বিরুদ্ধে FIR নির্যাতিতার]
দুলারাকে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। দুপুর ১টা নাগাদ সেখানে দুলারার মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়ার পিলখানার বাসিন্দা মহম্মদ দুলারা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিলে।
[আরও পড়ুন: ১৩ জুলাই বহুপ্রতীক্ষিত কলকাতা ডার্বি, পুলিশের অনুমতি পেয়ে গেল আইএফএ]
সর্বশেষ খবর
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?