অস্ত্র ব্যবহারের অভিযোগে রামনবমীর শোভাযাত্রায় পুলিশের বাধা। এই নিয়ে নিউটাউনে পুলিশকর্মীদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন শোভাযাত্রার আয়োজকরা। বৃহস্পতিবার সকালে নিউটাউনে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে নির্বিঘ্নে দমদম রামমন্দির পর্যন্ত শোভাযাত্রাটি যায়।
রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে বৃহস্পতিবার নিউটাউন রামমন্দির থেকে দমদম রামমন্দির পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে এদিন সকাল থেকেই নিউটাউনে ভিড় জমান আয়োজক ও বিজেপি সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। তিনি জানিয়েছেন, চিরাচরিত প্রথা মেনে একটি অস্ত্র মন্দিরে নিয়ে গিয়ে পুজো করা হয়। সেই কারণে গাড়িতে একটি অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তা দেখতে পান। অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বলে আয়োজকদের জানান পুলিশ আধিকারিকরা। এই নিয়ে আয়োজক ও বিজেপির নেতা কর্মীদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দমদম রামমন্দির পর্যন্ত শোভাযাত্রা করা হয়।
আরও পড়ুন:
পীযূষ কানোরিয়া বলেন, “আমার মিছিলে কোনওদিন কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। আজও সেরকম কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। পুজো করার জন্য একটি অস্ত্র মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু একজন অফিসার এসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন।”
এদিন রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন আসানসোলের রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রামে আয়োজিত কলস যাত্রায় শামিল হন আসানসোল দক্ষিণের বিদায়ী বিধায়ক ও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি জানান, রামনবমীর শোভাযাত্রায় তিনি প্রতিবছর অংশগ্রহণ করেন। ভোট থাকলেও রামনবমীতে থাকেন, না থাকলেও থাকেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক