Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Rail Ministry

বাংলায় হাইস্পিডে ছুটছে ডবল ইঞ্জিন! ৩ রেল প্রকল্পে অনুমোদন দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

তিনটি আলাদা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার সূত্র ধরেই রেল প্রকল্পগুলিতে গতি আনতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন রেলমন্ত্রী।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৭:৫২

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৭:৫২

options
link
বাংলায় হাইস্পিডে ছুটছে ডবল ইঞ্জিন! ৩ রেল প্রকল্পে অনুমোদন দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর zoom
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Advertisement

বাংলাতেও এখন ডবল ইঞ্জিন সরকার। পালাবদলের পর কেন্দ্রের মতো রাজ্যের ক্ষমতাতেও বিজেপি। নতুন সরকার গঠনের প্রথম সপ্তাহেই বাংলাকে বড় উপহার দিল কেন্দ্র। নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের রেলের পরিকাঠামো উন্নয়নে তিন তিনটি প্রকল্পের অনুমোদন দিল রেলমন্ত্রক। তিনটি আলাদা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার সূত্র ধরেই রেল প্রকল্পগুলিতে গতি আনতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন রেলমন্ত্রী।

উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পের ডবল লাইন কাজের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। যার ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে ট্রেন পরিষেবায় গতি আসবে।

Advertisement

বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা করেছে রেলমন্ত্রক। সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত। এর ফলে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আরও শক্তিশালী। পর্যটন, ব্যবসা ও কর্মসূত্রে যাতায়াতের ক্ষেত্রেও এই ট্রেন বিশেষ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয়, পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রেললাইন প্রকল্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শালবনি থেকে আঁড়া পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। রেল সূত্রের খবর, তৃতীয় লাইন তৈরি হলে মালগাড়ি চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার আসতেই উন্নয়ন যে হাইস্পিডে আসছে, তার উল্লেখযোগ্য প্রমাণ হল এই রেলপ্রকল্পগুলি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.