Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
Purulia

তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা

জানা যায়, মহিলাদের নানা সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে এলাকায় তান্ত্রিক ব্যবসা ফেঁদে বসেছিল।

Advertisement
অমিত সিং দেও
অমিত সিং দেও

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৪:৫১

link
অমিত সিং দেও
অমিত সিং দেও

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৪:৫১

options
link
তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা zoom
যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তান্ত্রিক। নিজস্ব চিত্র

তরুণীকে ধর্ষণের অভিযোগে এক তান্ত্রিককে গ্রেপ্তার করল পুলিশ। পুরুলিয়ার (Purulia) বোরো থানা এলাকার আঁকরো গ্রামের ঘটনায় জোর উত্তেজনা। ধৃত সৌমেনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। তার কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের লোকজন।

সৌমেন গোস্বামী দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকেন। সেখানেই তন্ত্রসাধনা করেন তিনি। সমস্যায় পড়লে গ্রামের অনেকেই যান তাঁর কাছে। গত মঙ্গলবার রাতে গ্রামেরই এক মা ও মেয়ে তান্ত্রিকের কাছে যান। পুজো দেওয়ার ফাঁকে তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে যান তান্ত্রিক। অভিযোগ, ফাঁকা ঘরে ধর্ষণ করা হয়। এরপর মাকে সব কিছুই জানান তিনি। বুধবার বোরো থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্যাতিতার পরিবারের সদস্য জানান, “পুজো করাতে গিয়েছিল মা ও মেয়ে। তান্ত্রিক বাড়ির ভিতরে নিয়ে গিয়ে দুর্ব্যবহার করে। অভিযোগ জানানো হয়। তান্ত্রিক গ্রেপ্তার হয়েছে।” জানা যায়, মহিলাদের নানা সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে এলাকায় তান্ত্রিক ব্যবসা ফেঁদে বসেছিল। স্থানীয় মহিলারা যেতেন তার কাছে। এই সুযোগে ওই তান্ত্রিক গ্রামের একাধিক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.