রাজ্যে পালাবদলের পরে দুর্নীতি ইস্যুতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ক্ষোভ, জনরোষের মুখেও পড়তে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের! অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়া থেকে মারধরও চলছে। এবার সেই ঘটনা দেখা গেল বাঁকুড়ার জয়পুরে। ময়নাপুরে প্রকাশ্যে জনতার কাঠগড়ায় তৃণমূলের এক অঞ্চল সভাপতি! পঞ্চায়েতের গাছ বিক্রির টাকা পার্টি ফান্ডে জমা করা থেকে শুরু করে আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তাঁর বিরুদ্ধে। ক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে কান ধরে ‘ওঠবস’ করতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামবাসীদের প্রশ্নের মুখে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগের জবাবে তিনি স্বীকার করছেন, দিঘপাড় এলাকার গাছ বিক্রির ৮৯ হাজার টাকা পার্টি ফান্ডে জমা করা হয়েছিল! পাশাপাশি বাংলার আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকেও অর্থ সংগ্রহের কথা তাঁর মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, ওই টাকা দলীয় নেতাদের মদ্যপান ও বিভিন্ন দলীয় খরচে ব্যবহার করা হয়েছে। ওই তৃণমূল নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, কান ধরেও ওঠবস করানো হয়!
আরও পড়ুন:
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন একাংশ। তাদের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, বরং গ্রাম স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত তৃণমূলের একাংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওঠা দুর্নীতির অভিযোগেরই প্রতিফলন। প্রশ্ন উঠছে, একজন অঞ্চল সভাপতি কি একার সিদ্ধান্তে এমন কাজ করতে পারেন? নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও রাজনৈতিক মদত? যদিও ভিডিওর সত্যতা ও বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তৃণমূলের তরফেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দুর্ভাগ্যজনক ঘটনা’, কাতারে গ্যাসপ্ল্যান্টে বিস্ফোরণে ১২ ভারতীয়ের মৃত্যুতে শোকপ্রকাশ দিল্লির
-
বাড়িতে আগুন লাগলে ‘ভিলেন’ দরজার স্মার্ট লকই! বিপদে এই বিষয়গুলি মাথায় রাখুন
-
স্বাধীনতার লড়াইয়ে পাক সেনার নাভিশ্বাস তুলেছিলেন, ‘বালোচ সিংহী’ মাহরংকে যাবজ্জীবন কারাদণ্ড শাহবাজ সরকারের
-
সিঁদুরের সময় রাফালে ধ্বংস করেছে পাকিস্তান! ইসলামাবাদের মিথ্যাচার ফাঁস করল বায়ুসেনার নথি
-
ছাব্বিশের ডিসেম্বরেই মা হচ্ছেন সামান্থা! জল্পনার মাঝে মুখ খুলল তারকা দম্পতির ঘনিষ্ঠমহল