Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Jahangir Khan

জাহাঙ্গিরকে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে হামলা! কেন্দ্রীয় বাহিনীর লাঠি খেয়ে ঝাঁপ পুকুরে

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, থানা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়দের একাংশ।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:৩০

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:৩০

options
link
জাহাঙ্গিরকে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে হামলা! কেন্দ্রীয় বাহিনীর লাঠি খেয়ে ঝাঁপ পুকুরে zoom
ভাইরাল সিসিটিভি ফুটেজ। নিজস্ব চিত্র

জেলবন্দি জাহাঙ্গির। ফলতার ‘পুষ্পা’কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা! ফলতার শতল কলসায় এলাকায় বিক্ষোভ! এরপর জাহাঙ্গীরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। থানায় ঢুকে হামলার ছক করা হয়েছে! এই আঁচ পেতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেরিয়ে জাহাঙ্গীরের অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে। চলে লাঠিচার্জও। তাড়া করতেই পালিয়ে যায় বিক্ষোভকারীরা। লাঠি খেয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকে। সেই ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের একটিতে দেখা গিয়েছে, থানা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়দের একাংশ। সূত্র মারফত জানা গিয়েছে, থানায় হামলার ছক ছিল তাঁদের! সেই দলে ছিল যুবক, প্রৌঢ়রাও। ফুটেজে দেখা গিয়েছে, বাচ্চা কোলে মহিলাদেরও। তবে তাঁরা ওই বিক্ষোভের অংশ কিনা, তা জানা যায়নি। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ছুটে আসে। লাঠিচার্জ করা হয়। তাতেই মুহূর্তে ফাঁকা হয়ে হয়ে যায় এলাকা। আঘাত থেকে বাঁচতে জুতো খুলে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি ডোবা বা পুকুরে পাশ দিয়ে দু’টি রাস্তা গিয়েছে, তা ধরেই পালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। বাহিনীর লাঠি খেয়ে অনেকেই ঝাঁপ দেন সেই পুকুরে। সাঁতরে পাড় হয়ে ওঠেন ওপারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। শুরু হয়েছে জোর ধরপাকড়। আরও বেশি সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে থানা চত্বরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Protest in Falta demanding the release of Jahangir Khan
লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। নিজস্ব চিত্র।

উল্লেখ্য, বাংলা-নেপাল সীমান্তে থেকে গ্রেপ্তার করা হয়েছে ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গির খানকে (Jahangir Khan)। রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে ফের ছয়দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এ দিন মঙ্গলবার থানা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিক্ষোভ দেখাচ্ছিল জাহাঙ্গীরের অনুগামীদের একাংশ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.