বাগদার তৃণমুল পঞ্চায়েত প্রধান তথা স্কুল শিক্ষকের মাথায় ফাটানো হল ডিম, ছিঁড়ে দেওয়া হল জামা। মিড ডে মিল-সহ স্কুলের বিভিন্ন খাতে প্রায় ২২ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোমবার গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাগদার আউলডাঙা হাই স্কুল চত্বর। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বাগদা থানার পুলিশ।
জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম সঞ্জিত সর্দার ৷ তিনি আউলডাঙ্গা হাই স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। নির্বাচনের পর বিগত কয়েক মাস তিনি বেপাত্তা ছিলেন। স্থানীয়দের অভিযোগ, স্কুলের প্রায় ২২ লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সঞ্জিত। তৎকালীন শাসকদলের নেতা হওয়ার কারণে তাঁর বিরুদ্ধ কেউ মুখ খুলতে পারতেন না। প্রতিবাদ করলে পালটা হুমকির মুখে পড়তে হত বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, এদিন সঞ্জিত স্কুলে পা রাখতেই তাঁকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। মিড ডে মিল-সহ একাধিক আর্থিক তছরুপের অভিযোগে সবর হন স্থানীয়রা। হিসাব চাইলে তাঁর কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন স্থানীয়রা।
আরও পড়ুন:
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত মণ্ডল বলেন, “সঞ্জীব টিচার ইন চার্জ থাকাকালীন স্কুল রং করার জন্য বিদ্যালয়ে টাকা আসে। সে সময় শেষবার আমি চেকে সই করেছিলাম। এরপর হয়তো সে আমার সই জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা তুলেছে। এলাকায় দীর্ঘদিন ধরে সঞ্জীবের উপর অভিভাবকদের ক্ষোভ ছিল। আমি তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাবো৷” পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের টাকা তছরুপ সংক্রান্ত একটি মামলা সঞ্জীবের বিরুদ্ধে রয়েছে৷ বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!