টিটুন মল্লিক, বাঁকুড়া: শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। ধৃত ব্যক্তির নাম সুমন পাল। তিনি পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত বলে খবর। ধৃতকে আজ, মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয়। ধৃতকে ১৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, অভিযোগকারিনী দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক। গত ২৬ মে তিনি চক্রধরপুর এক্সপ্রেসের যাত্রী ছিলেন। রাতের সেই ট্রেনের যাত্রী ছিলেন ওই অধ্যাপকও। অভিযোগ, সেই রাতে ট্রেনের মধ্যেই ওই অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন। পরদিন, ২৭ তারিখ বাঁকুড়া রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই ঘটনার তদন্তে নেমেছিলেন তদন্তকারীরা।
গতকাল, সোমবার পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপককে গ্রেপ্তার করা হয়। বাঁকুড়া এলাকায় ওই অধ্যাপকের বাড়ি। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ, তাঁকে আদালতে তোলা হল। ওই অধ্যাপক বিবাহিত। পরিবারের লোকজনও হতবাক এমন ঘটনায়। ঘটনার কথা জানাজানি হতে বিশ্ববিদ্যালয় চত্বরেও গুঞ্জন ছড়িয়েছে বলে খবর।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর