ধনরাজ ঘিসিং, দার্জিলিং: এসআই অমিতাভ মালিক খুনের ঘটনায় এবার গ্রেপ্তার প্রাক্তন মোর্চা নেতা প্রকাশ গুরুং। বর্তমানে অজয় এডওয়ার্ডের দলের সদস্য প্রকাশকে রবিবার তোলা হয় আদালতে। বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বলে খবর।
গত ২০১৭ সালের জুন মাসে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড়ে তুমুল অশান্তি হয়। সেই ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করে রাজ্য সরকার। গ্রেপ্তারি এড়াতে পাহাড়ে, জঙ্গলে পালিয়ে বেড়ান মোর্চা সভাপতি। পলাতক গুরুংকে ধরতে উঠেপড়ে লাগে পুলিশ। ওই বছরই ১৩ অক্টোবর দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে গুরুংয়ের সন্ধানে অভিযান চালায় পুলিশ। সেই সময় মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারান দার্জিলিং সদর থানায় এসআই অমিতাভ মালিক। শুরু হয় তদন্ত। পরে ঘটনার তদন্তভার নেয় সিআইডি।
মধ্যমগ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডের শরৎকানন পাটুলি শিবতলায় অমিতাভ মালিকের বাড়ি। স্বামীর মৃতদেহ বাড়িতে ফেরার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরে বিউটির হাতে তাঁর স্বামীর সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্বামীর চাকরিও পান বিউটি। এদিকে খুনের ঘটনার তদন্ত চলছিলই। সেই মামলায় আগেই প্রকাশ গুরুংয়ের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এদিন তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়।
সর্বশেষ খবর
-
প্রলয়ের আগে ‘ঘেমে’ উঠেছিলেন দেবী ভগবতী! ‘বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল’, বলছেন নেপালিরা
-
‘মহিলারা ঘরেই থাকুন, জনসমক্ষে নয়’, কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে বিতর্ক
-
স্বাস্থ্যগুণে ভরপুর এই লাড্ডুর মূল উপাদান ওটস! মিষ্টিপ্রেমীরা সহজেই তৈরি করতে পারেন বাড়িতে
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’
-
‘৭০ বছরে সবচেয়ে খারাপ’, ইংল্যান্ডের কাছে টেস্ট হেরে পাক বোর্ডকে তোপ প্রাক্তন ক্রিকেটারের