দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাংলা ও ইংরেজি পরীক্ষার পর আর পরীক্ষা দেয়নি মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিকের শেষ পরীক্ষার দিন কবর থেকে দেহ তুলল পুলিশ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানা এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা ভাঙড়ের কাশিপুর থানার চণ্ডীহাট গ্রামের বাসিন্দা। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। কারবালা হাইস্কুল থেকে মাধ্যমিক দিচ্ছিল নাবালিকা।তার সিট পড়েছিল কচুয়া হাইস্কুলে। পরীক্ষা শুরু হওয়ার পর দুটি পরীক্ষা দেয় সে। তারপর প্রেম দিবসের দিন সে আত্মঘাতী হয় বলে দাবি পরিবারের। ছাত্রীর বাবা পুলিশকে বিষয়টি না জানিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে পরামর্শ করে দেহ কবর দিয়ে দেন।
এদিকে মেয়েটিকে দেখতে না পেয়ে অনেকেই প্রশ্ন তুলতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হয়। খবর যায় পুলিশে। নিয়ম মেনে অবশেষে বৃহস্পতিবার কবর থেকে দেহ তোলে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নাবালিকা কেন আত্মঘাতী হল সে বিষয়ে কিছু বলতে পারেনি তার পরিবার। নিকছ আত্মহত্যা? না কি অন্যকিছু? পিছনে প্রেমঘটিত কোনও কারণ আছে না কি, খতিয়ে দেখছে উত্তর কাশীপুর থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে প্রতারক বলল আন্দোলনকারীরা
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!
-
যুবভারতী বিপজ্জনক! মাঠের মান বাড়াতে বলল ব্রাজিল, কবে থেকে শুরু প্রস্তুতি?
-
পেশির টানে অধরা বিশ্বরেকর্ড! বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শূন্য হাতে ফিরলেন সিন্ধু