Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Baduria TMC Leader

সারারাত ধরে তৃণমূল নেতার পাট খেতে লুকনো টাকা গুনল পুলিশ, অঙ্ক জানলে চোখ কপালে উঠবে!

একাধিক অভিযোগে সোমবার রাতে বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৫:২৩

options
link
সারারাত ধরে তৃণমূল নেতার পাট খেতে লুকনো টাকা গুনল পুলিশ, অঙ্ক জানলে চোখ কপালে উঠবে! zoom
পাটখেতে 'গুপ্তধন' তৃণমূল নেতার!
Advertisement

বুধবারই ধৃত বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেতে তল্লাশি চালিয়ে গুপ্তধনের খোঁজ পায় পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার হয় একাধিক টাকা ভর্তি বস্তা। বুধবার সন্ধ্যা থেকে সেই টাকার গোনার কাজ শুরু হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং ব্যাঙ্ক কর্মীদের উপস্থিতিতে গোটা রাত ধরে চলে টাকা গণনার কাজ। বেশ কয়েকবার গণনা শেষে পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ। এর বাইরেও আর কোথাও সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে কিনা তা জানতে ধৃত পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে দফায় দফায় জেরা করছেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, কোটি কোটি টাকার উৎস কীভাবে তাও জানার চেষ্টা করা হচ্ছে।

বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং ব্যাঙ্ক কর্মীদের উপস্থিতিতে গোটা রাত ধরে চলে টাকা গণনার কাজ। বেশ কয়েকবার গণনা শেষে পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ।

একাধিক অভিযোগে সোমবার রাতে বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেদিনই ধৃত তৃণমূলনেতার কাছ থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে তৃণমূল নেতা তাঁর বাড়িতে মজুত করে রেখে ছিলেন। এর মধ্যেই বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। পাটখেতের একটি জায়গায় মাটি খুঁড়ে একের পর এক ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় মোট চারটি ট্রলিও।

Advertisement

স্থানীয়রা জানান, প্রত্যেকটি বস্তা এবং ট্রলিতে টাকা রাখা ছিল। শুধু তাই নয়, রাখা ছিল প্রচুর নথি। এরপর রাতেই উদ্ধার হওয়া টাকা গণনার কাজ শুরু করেন পুলিশ আধিকারিকরা। নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন। আসেন ব্যাঙ্ক এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরাও। পুলিশ সূত্রে খবর, সারারাত টাকা গণনার পর তদন্তকারীরা জানান, মাটির নিচে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লক্ষ টাকা লুকানো ছিল। এছাড়াও বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। খোদ বাদুড়িয়ার পুরপ্রধানের এহেন কীর্তিতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বাদুড়িয়ার পুরপ্রধানকে কটাক্ষ করে বলেন, ”সবাই তো আর পার্থ চট্টোপাধ্যায় নন যে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা রেখে দেবেন। এই দলের অনেকেই এত টাকা করেছেন যে, কোথায় সেগুলো রাখবেন বুঝতে পারছেন না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.