সঞ্জিত ঘোষ, কৃষ্ণনগর: অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ছাত্রীর পরিচয় জানতে পারল পুলিশ। তার প্রেমিককেও আটক করা হয়েছে। নিহতের পরিবারের দাবি,ধর্ষণ করে খুন করেছে সে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস।
জানা গিয়েছে, নিহত তরুণী কৃষ্ণনগরের আনন্দময়তলা বালকেশ্বরী মন্দির লাগোয়া এলাকার বাসিন্দা। দ্বাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সন্ধে সাতটা থেকে বাড়ি থেকে বেরয়। রাত বাড়লেও বাড়ি ফেরেনি সে। শুরু হয় খোঁজখবর। তবে রাতভর তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে কৃষ্ণনগরের পুলিশ সুপারের অফিস থেকে মোটে ৫০০ মিটার দূরে তার দেহ উদ্ধার হয়। সেই সময় পোশাক প্রায় অবিন্যস্ত ছিল। অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ।
ছাত্রীর পরিবারের লোকজনের দাবি, এই ঘটনায় যুক্ত রয়েছে তার প্রেমিক। ওই যুবক ছাত্রীকে ধর্ষণের পর খুন করেছে। প্রমাণ লোপাট করতেই অ্যাসিড ঢেলে কিংবা আগুন জ্বালিয়ে ছাত্রীর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ ছাত্রীর পরিবারের। কোতয়ালি থানার পুলিশ যুবককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সংক্রান্ত নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের। এদিকে, এই ঘটনার নিন্দায় সরব বিজেপি। নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ছাত্রীর প্রেমিককে জেরা করে এই ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের