সমাজমাধ্যমে স্বল্পমূল্যে বাড়ি সাজানোর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতার নাম তপু মণ্ডল। তিনি শাসনের ফলতি-বেলিয়াঘাটার তৃণমূল বুথ সভাপতি ছিলেন। প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে তপু মণ্ডলকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে কলকাতার তেঘরিয়ার বাসিন্দা পল্লবী রায় সমাজমাধ্যমে বাড়ি সাজানোর একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগের পর শাসনে এসে অভিযুক্তদের সঙ্গে কথাবার্তাও হয় তাঁর। অভিযোগ, কাজ শুরু করার আশ্বাস দিয়ে অনলাইন ও নগদে ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কাজ শুরু হয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের পর মাসখানেক আগে ফোন বন্ধ করে দেয় অভিযুক্তরা। এরপর শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পল্লবীদেবী। তদন্তে নেমে শুক্রবার রাতে তপু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগ, কাজ শুরু করার আশ্বাস দিয়ে অনলাইন ও নগদে ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কাজ শুরু হয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের পর মাসখানেক আগে ফোন বন্ধ করে দেয় অভিযুক্তরা। এরপর শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পল্লবীদেবী।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। গোটা চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পল্লবীদেবীর অভিযোগ, ”ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি চাই।” গত কয়েকদিনে প্রতারণার অভিযোগে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার বাড়ি সাজানোর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রে পুলিশের জালে তৃণমূল নেতা।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?