সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত খোদ থানার আইসি-সহ ৩ পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ ১ গ্রাম পঞ্চায়েত এলাকা। চিকিৎসা চলছে আহতদের। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। এখনও পর্যন্ত আটক ১৩ বাসিন্দা।
ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। এদিন গোকর্ণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসায়ডোব এলাকায় ৪ বিঘা চাষের জমির ধান দখল ও কাটা নিয়ে অশান্তি শুরু হয়। দুই পক্ষই একে অপরকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা খবর দেয় থানায়। কান্দির মহকুমা পুলিশ আধিকারিক সাশ্রেক আম্বাদার, কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। জানা যায়, পুলিশ যেতেই গ্রামবাসীদের একাংশ লাঠি, ইট নিয়ে তেড়ে যায় তাঁদের দিকে।
পুলিশের দাবি, তাঁরা আক্রমণকারীদের দিকে তেড়ে যেতেই আরেকদল তাঁদের উপর হামলা চালায়। পিছন থেকে এলোপাথারি ইট ছোড়া হয়। মাথা ফাটে আইসির। জখম হন আরও ২ পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চলছে চিকিৎসা। পাশাপাশি ১৩ জনকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর