সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির অভিযোগে ফের রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই ঘটনার পর প্রধানমন্ত্রীর উচিৎ ছিল রাজ্যপালকে ইস্তফা দিতে বলা। এর পরই রবিবারের সভামঞ্চ থেকেও রাজ্যপালকে ‘লাটুবাবু’ বলে খোঁচা দিলেন তিনি।
রবিবার বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙায় সভা করেন মমতা। সেখান থেকে রাজ্য়পালকে ‘লাটুবাবু’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “রাজভবনে লাটুবাবু বসে আছেন।” এর পরই তৃণমূল সুপ্রিমোর খোঁচা, “এই ঘটনার পর প্রধানমন্ত্রীর উচিৎ ছিল রাজ্যপালকে ইস্তফা দিতে বলা।”
[আরও পড়ুন: অস্ত্র মেরুকরণ! বারাকপুরের জনসভা থেকে ৫ ‘গ্যারান্টি’ দিলেন মোদি]
গত বৃহস্পতিবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। অভিযোগ পাওয়ামাত্রই কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল বা SET গঠন করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই দাবি। আপাতত রাজভবনের এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।
নির্বাচনী সভা থেকে মমতা বলেন, “আমার তো সাংবিধানিক সংকট হচ্ছে। আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে দেখা করে আসব।”
[আরও পড়ুন: সন্দেশখালিতে অস্ত্রের রমরমা! ফেরিঘাটের মালিককে বন্দুক দেখিয়ে ডাকাতি, ধৃত ১]
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের