Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Malbazar

স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী

মেয়েদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতে অভিভাবকরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাল থানায় যোগাযোগ করেন। অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:২৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:২৮

options
link
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

স্কুলের পোশাক পরে ঘুরতেন শহরের বাসস্যান্ড, বাজার এলাকায়। স্কুল পড়ুয়া কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। সখ্যতা গভীর হলেই পুজ-সহ ভিন্ন অনুষ্ঠানের নামে ডাকতেন বাড়িতে। তারপরই খেলা শুরু।বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয় একটি চা বাগানে। কিশোরীদের আটকে রেখে পাচারের ছক কষেছিল তরুণী। নারী পাচারের অভিযোগে মালবাজারে গ্রেপ্তার তরুণী। উদ্ধার করা হয়েছে ৬ নাবালিকাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাল ব্লকের ৬ জন কিশোরীর সঙ্গে গ্রেপ্তার হওয়া তরুণী বিভিন্ন ভাবে সখ্যতা গড়ে তোলে। তারপর বাড়িতে পুজার নিমন্ত্রণ দিয়ে নিয়ে যায় মেটেলি ব্লকের একটি চা বাগানে এবং সেখানে আটকে রাখে। মেয়েদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতে অভিভাবকরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাল থানায় যোগাযোগ করেন।

Advertisement

অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সব দিক খতিয়ে দেখার পর তদন্তকারীরা জানতে পারেন। চা বাগানে আটকে রাখা হয়েছে কিশোরীদের। সেখানে তল্লাশি চালিয়ে ৬ কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ২১ বছরের এক তরুণীকে। অনুমান করা হচ্ছে, এই তরুণী কোনও পাচার চক্রের সঙ্গে যুক্ত। কিশোরীদের প্রলোভন দেখিয়ে আটক করে রাখার দায়িত্ব ছিল তাঁর। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত। কীভাবে কাজ চলে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তরুণীকে হেফাজতে নিয়ে তদন্তকারী জিজ্ঞাসাবাদ করছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.