Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Militant Arrested in Bardhaman

জইশ নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! বর্ধমানে বেঙ্গল এসটিএফের জালে পাক জঙ্গি

বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফের এটিএস।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৭:৩২

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৭:৩২

options
link
জইশ নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! বর্ধমানে বেঙ্গল এসটিএফের জালে পাক জঙ্গি zoom
মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে।
Advertisement

বেঙ্গল এসটিএফের জালে জইশ জঙ্গি! বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ উদ্ধার করা হয়েছে। বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের জিম থেকে তাকে গ্রেপ্তার (Militant Arrested in Bardhaman) করে বেঙ্গল এসটিএফের এটিএস। আজ, শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

ধৃতের নাম হামিম মণ্ডল। সে হাওড়ার পিলখানার বাসিন্দা। গেঞ্জি কারখানায় কাজ করত সে। ২ মাস আগে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে হামিম। বৃহস্পতিবার রেনেসাঁ হাউসিংয়ে জিম করছিল সে। সেই সময় বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, হামিম জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সে। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে হামিম। মূলত সে আইএসআই হ্য়ান্ডলার হিসেবে কাজ করত। বর্ধমানে বসে ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। কার নির্দেশে হামিম এই কাজ করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হামিমের কাছ থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তাঁর সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিম জোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়িটি সাজ্জাদ ভাটের। সে জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। ২০১৯ সালের জুন মাসে এনকাউন্টারে তার মৃত্যু হয়। কাশ্মীরের এই সাজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিল হামিম।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.