অর্ণব দাস, বারাসত: বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে চান? যদি আপনি অশোকনগর বিধানসভার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কোনও ঝক্কি পোহাতে হবে না। কিউআর কোড স্ক্যান করলেই যোগাযোগ করতে পারবেন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে। বিধায়ক নিজেই জানালেন একথা।
অশোকনগর বিধানসভার গুমার মিলন মাঠে নাগরিক কনভেনশনের আয়োজন করেছিলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই জনসংযোগ আরও নিবিড় করতে কিউআর কোডের মাধ্যমে যোগাযোগ স্থাপনের কথা বলেন তিনি। বিধায়কের কথায়, দোকানে কিছু কিনতে গিয়ে যেমন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা হয়, তেমনই বিধায়ককে সরাসরি অভিযোগ, মতামত জানানো যাবে কিউআর কোড স্ক্যান করে। জানা গিয়েছে, কিউআর কোড স্ক্যান করলে একটি ওয়েব পেজ খুলে যাবে। তাতেই বাসিন্দারা অভিযোগ, মতামত, বা কী প্রয়োজন তা জানাতে পারবেন।
জানা গিয়েছে, বিধানসভা এলাকার প্রতি নাগরিকের কাছে এই কিউআর কোড পাঠানোর পাশাপাশি জনবহুল স্থানেও তা লাগানো থাকবে। ফলে যে কেউ চাইলেই যোগাযোগ করতে পারবেন বিধায়কের সঙ্গে। এ বিষয়ে বিধায়ক জানিয়েছেন, একটি আইটি টিম কিউআর কোড কেন্দ্রিক তথ্য মনিটর করবে। তারাই বিধায়ককে সবটা জানাবে। ফলে দেখা না করেও নাগরিকরা তাদের দাবি জানাতে পারবেন।
সর্বশেষ খবর
-
ভারতের মাটিতে ভারতীয় দলের ম্যাচ, সম্প্রচার করবে পাকিস্তানি সংস্থা! কেন এমন সিদ্ধান্ত বোর্ডের?
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!