Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Panihati Municipality

এবার পানিহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ? বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় বাড়ল জল্পনা

এ দিনের বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের পদত্যাগপত্র, আটকে থাকা আর্থিক অনুমোদন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। পাশাপাশি পুর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল বৈঠকে।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ২৩:৩১

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ২৩:৩১

options
link
এবার পানিহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ? বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় বাড়ল জল্পনা zoom
ফাইল ছবি।

অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ডাকা বোর্ড মিটিংও শেষ পর্যন্ত হল না। পুর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও আলোচনাও ভেস্তে গেল। নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার বৈঠক বাতিল করে দেয় পানিহাটি পুরসভা। এমনিতেই ১০ কাউন্সিলারের পদত্যাগ, প্রায় এক মাস ধরে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত ঝুলে থাকায় কার্যত সংকটে পুর বোর্ড। তার মধ্যেই বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় পানিহাটি পুরসভার ভবিষ্যৎ এবং প্রশাসক নিয়োগের জল্পনা আরও জোরালো হয়েছে।

সূত্রের খবর, এ দিনের বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের পদত্যাগপত্র, আটকে থাকা আর্থিক অনুমোদন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। পাশাপাশি পুর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল বৈঠকে। কিন্তু সকাল থেকেই পুরসভা চত্বরে বিজেপি কর্মীদের জমায়েত শুরু হয়। কয়েক জন কাউন্সিলর পুরসভার সামনে পৌঁছেও পরিস্থিতি দেখে ফিরে যান। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে বৈঠক বাতিল করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ নিয়ে ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, “ডিম, ইট নিয়ে বিজেপি কর্মীরা অপেক্ষা করছিলেন। হামলার আশঙ্কায় কাউন্সিলররা পুরসভায় ঢোকেননি। পুলিশের কাছে নিরাপত্তা চাইলেও পর্যাপ্ত বাহিনী দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। তাই বোর্ড মিটিং বাতিলের সিদ্ধান্ত লিখিতভাবে এগজিকিউটিভ অফিসারকে জানানো হয়েছে।” অন্যদিকে বিজেপির দাবি, নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদ জানাতেই তাদের কর্মীরা পুরসভায় গিয়েছিলেন। বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, “আমাদের কর্মীরা নাগরিকদের সমস্যার কথা জানাতেই পুরসভায় গিয়েছিলেন। বর্তমান বোর্ড পরিষেবা দিতে ব্যর্থ। তাই প্রশাসক নিয়োগই একমাত্র পথ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.