সরকারি জায়গা দখল করে তৃণমূলের নির্বাচনী কার্যালয়! আর সেই বন্ধ কার্যালয় থেকেই মিলল কন্ডোমের প্যাকেট! পাওয়া গেল মদের গ্লাস-সহ আরও অনেক সামগ্রী! বিজেপির কিষাণ মোর্চার এক সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজ, রবিবার ওই কার্যালয়ের দরজার তালা ভাঙা হয়েছিল। ওই কার্যালয়ের ভিতরে তাহলে তৃণমূলের লোকজন কীসের আসর বসাত? সেই প্রশ্ন উঠেছে।
এই বিষয়ে আরও খবর
নদিয়া জেলার কল্যাণী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের স্পিনিং মিলের কোয়ার্টারের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় রয়েছে বলে অভিযোগ। ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ওই কার্যালয় তালাবন্ধ হয়েই পড়েছিল। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সেই কার্যালয়ের ত্রিসীমানায় দেখা যায়নি বলে খবর। আজ, রবিবার বিজেপির লোকজন ওই কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন। ওই দখল করা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকা হয়। ভিতরে ঢুকেই কার্যত তাজ্জব হয়ে যান তাঁরা। কার্যালয়ের মেঝেই পড়ে থাকে কন্ডোমের প্যাকেট!
এছাড়াও মিলেছে একাধিক মদের গ্লাস-সহ বিভিন্ন আপত্তিকর ও সন্দেহজনক জিনিসপত্র! ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা পরিস্থিতি সামাল দেয়। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে সরকারি কোয়ার্টার দখল করে দলীয় কার্যালয় পরিচালনার অভিযোগ আনা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের



