Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Extra Marrital Affair

মালিককেও খুনের চেষ্টা! বারাকপুরে বিরিয়ানি সংস্থার পারিবারিক ‘পরকীয়া’ কাণ্ডে নয়া মোড়

গত ৩০ জানুয়ারি সংস্থার মালিক অনির্বাণ দাসকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়, সেই থেকে ঘটনার সূত্রপাত।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২৩:৫৬

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২৩:৫৬

options
link
মালিককেও খুনের চেষ্টা! বারাকপুরে বিরিয়ানি সংস্থার পারিবারিক ‘পরকীয়া’ কাণ্ডে নয়া মোড় zoom
পারিবারিক 'কেচ্ছা'য় টার্গেট হয়েছিলে বারাকপুরের নামী বিরিয়ানি সংস্থার মালিকও। অলংকরণ: সৃজিতা দাস

ফের চর্চায় বারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন প্রসিদ্ধ বিরিয়ানি প্রতিষ্ঠানের পারিবারিক কেচ্ছা! দোকান মালিকের স্ত্রীর গয়না চুরি করে তাঁকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল গাড়িচালক। তাঁর স্ত্রীর বিরুদ্ধে উঠেছিক স্বামীর প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগ। এবার বিরিয়ানির দোকানের মালিকের ছেলে অনির্বাণ দাসকে খুনের চক্রান্তের অভিযোগ উঠল তাঁর স্ত্রী শ্রমণা ও গাড়িচালক সমীর সেনের বিরুদ্ধে। এনিয়ে শুক্রবার মোহনপুর থানায় অভিযোগ জানালেন অনির্বাণ। এই অভিযোগ গোটা মামলায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন তদন্তকারীরা।

শুক্রবার পুলিশে অভিযোগ দায়ের করে অনির্বাণ দাস জানিয়েছেন, ”শ্রমণা দিনের পর দিন মানুষের সঙ্গে প্রতারণা করেছে, আমার সই জাল করে মানুষকে দিয়েছে। তাকে বলেছিলাম, আইনি ব্যবস্থা নেব। এতে যদি ওকে জেল খাটতে হয়, সেই ভয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সমীরের সঙ্গে এনিয়ে আলোচনা করে। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ থানায় জমা দিয়েছি। খুবই আতঙ্কে আছি, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছি।”

Advertisement

উল্লেখ্য, বারাকপুরের বিখ্যাত এই বিরিয়ানি প্রস্তুতকারক সংস্থার পারিবারিক কেলেঙ্কারির সূত্রপাত জানুয়ারি মাসে। গত ৩০ জানুয়ারি সংস্থার মালিক অনির্বাণ দাসকে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছিল মোহনপুর ফাঁড়ির পুলিশ। পালটা স্ত্রীকে ফুঁসলিয়ে গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে গোপন চ্যাট ফাঁস করেছিলেন ওই মালিক। তাঁর অভিযোগ অনুযায়ী গাড়িচালক সমীর সেনকেও গ্রেপ্তার হয়েছিল। দু’জনকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে সমীরের তিনদিনের পুলিশ হেফাজত হয়। বিরিয়ানি ব্যবসায়ীকে জামিন দেয় আদালত। এরপর তিনি গাড়িচালক সমীরের স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রেমিকাকে খুনের অভিযোগ তোলেন। তার ভিত্তিতে সমীরের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই ঘটনাতেই নয়া অভিযোগ, খুনের চেষ্টা হয়েছে খোদ মালিক অনির্বাণকেও। সবকটির সূত্র খুঁজে মামলার দ্রুত নিষ্পত্তি করতে তৎপর তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.