Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Panchayat employees

৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ

একই পঞ্চায়েত অফিসের কাজ করা ১১০০ কর্মীদের বদলির নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জেলাশালকদের কাছে এই মর্মে নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২১:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২১:৪৪

options
link
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ zoom
ফাইল ছবি।

টানা ৩ বছর ধরে বদলি না হাওয়া পঞ্চায়েতের কর্মীদের বদলির নির্দেশ। একই পঞ্চায়েত অফিসের কাজ করা ১১০০ কর্মীকে বদলির নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জেলাশাসকদের কাছে এই মর্মে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার মৃত্তিকা ভবনে সাংবাদিক বৈঠক জানিয়েছন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পঞ্চায়েতে কর্মীদের বদলির পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতে নিয়োগের কথাও জানিয়েছেন মন্ত্রী।

রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে। তা রুখতে পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে তিন বছর ধরে একই অফিসে কর্মরত কর্মীদের বদলি করা হবে জানানো হয়েছে। এই নির্দেশের পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৯, ৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা বা মহকুমা স্তরে ৫৫৮টি মিলিয়ে মোট ১১, ১৫৪টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ৬, ৫৩৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন মিলেছে। তবে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। নিয়ম মেনে দ্রুত সেই পদগুলিতে নিয়োগ শুরু হবে।

Advertisement

নিয়োগ ও কর্মীদের বদলির পাশাপাশি দিলীপ জানিয়েছেন, জুন মাস পর্যন্ত রাজ্যে একশ দিনের কাজ চলবে। তারপর জুলাই থেকে শুরু হবে ১২৫ দিনের কাজ অর্থাৎ জি রাম জি প্রকল্প। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসতে শুরু করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.