উত্তর দিনাজপুরের (North Dinajpur) ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের দেহ। বৃহস্পতিবার সকালে নলিকাটা দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ ধারলো অস্ত্র দিয়ে নলি কেটে খুন করা হয়েছে বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। কেন বৃদ্ধাকে খুন তা নিয়ে ধোঁয়াশা। পারিবারিক বিবাদ নাকি, পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে রহস্য ঘনিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্রীপতি বণিক। বয়স ৬৫ বছর। তিনি ধরমপুরের হাট ডুবকল এলাকার বাসিন্দা। মৃতের পরিবার জানিয়েছে, রাতে নিজের ঘরেই ছিলেন তিনি শ্রীপতি। পরে তাঁকে দেখা যায়নি। কাকভোরে সাহাপুর এলাকার এক কৃষক জমিতে কাজে গিয়ে পাশের ভুট্টা খেতে বৃদ্ধের নলিকাটা দেহ দেখতে পান। তিনি পুলিশে খবর দেন। দেহ শনাক্ত হতেই খবর দেওয়া হয় পরিবারে। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকাবাসী।
আরও পড়ুন:
বৃদ্ধের দেহ উদ্ধার হতেই খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। তবে কি কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। বৃদ্ধ বাড়ি থেকে বেরলেন কখন? কে বা কারা তাঁকে ডেকে নিয়ে গেল? তিনি গেলেনই বা কেন? রয়েছে একাধিক প্রশ্ন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সব খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে মৃতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও ব্যর্থ পন্থ-রাহুলরা, পাড়িক্কলের সেঞ্চুরিতে মানরক্ষা ভারতের
-
প্লেব্যাক থেকে কেন ‘বানপ্রস্থ’ ঘোষণা অরিজিতের? ৭ মাস পর প্রকাশ্যে চরম সত্য
-
দেওয়ালে মমতার আঁকা মা কালীর ছবি, ‘বক্সীদা’র চেয়ারে অরূপ, তৃণমূল ভবনে কবিগুরু স্মরণ বিদ্রোহী শিবিরের
-
ব্যবহৃত রাখি ডাস্টবিনে ফেলে দেন? এই ভুল ভুলেও নয়, জেনে নিন কী করা উচিত
-
মধ্যরাতে চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ! আলিপুরদুয়ারে অভিযুক্তকে তাড়া রেল পুলিশের, তারপর…