দ্বিতীয় দফার ভোটের দিন উত্তরবঙ্গের কোচবিহারে উদ্ধার জোড়া দেহ। ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির গলাকাটা দেহ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ ব্লকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করেছে।
মৃতের নাম রহিম উদ্দিন বস্তাদার। বয়স আনুমানিক ৬০। মৃতার নাম আসিয়া বিবি। বয়স আনুমানিক ৫০। তাঁরা মাথাভাঙা ২ ব্লকের পারডুবি পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকার বাসিন্দা। এ দিন সকালে শোওয়ার ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। কিন্তু কেন খুন?
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে দু’টি সম্ভাবনা উঠে আসছে। একটি সূত্রে জানা যাচ্ছে, বৃদ্ধ দম্পতির নাতির সঙ্গে পাশের এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক ছেদের জন্য বৃদ্ধ দম্পতির বাড়িতে এসে মেয়েটির পরিবার হুমকি দিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সম্পর্ক ছেদ না করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারিস দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের একাংশর। সেই অশান্তি থেকেই বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়েছে বলে অনুমান। অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, মৃত রহিমের সঙ্গে তাঁর বোনের পরিবারের জমি বিবাদ ছিল। তা নিয়ে বিভিন্ন সময়ে অশান্তিও হয়েছিল। তার জেরেই দম্পতিকে খুন করা হয়েছে বলেও অনুমান।
পুলিশ জানিয়েছে, ভোররাত নাগাদ ঘটনাটি ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয় বৃদ্ধকে। পরে বৃদ্ধাকেও খুন করা হয় বলে দাবি। দেহ ময়নাতদন্ত পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দু’টি সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জুতোয় শূকরের খুর থেকে মাশরুম, লাস্যময়ীদের পায়ে লাখ টাকার তাজ্জব করা হিল!
-
নিষেধাজ্ঞা উড়িয়ে মোবাইলে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া
-
সন্ত্রাসের আগুনে জ্বলছে পাকিস্তান, পুলিশ চেকপোস্টে টিটিপির ‘ক্ষেপণাস্ত্র’ হামলায় মৃত ৫
-
উচ্ছেদ করেছিল সিপিএম, পালাবদলের বাংলায় সেই নয়াচরে মাছচাষের আর্জি মৎস্যজীবীদের
-
ভয় ‘আউট’ করে ভরসা ‘ইন’ করাই লক্ষ্য নতুন শিল্পমন্ত্রীর, সুদিনের অপেক্ষায় বাংলা