মুর্শিদাবাদে (Murshidabad) ফের পুলিশের হাত থেকে পালল আসামী। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেল দুষ্কৃতী। চলন্ত গাড়ি ঝাঁপ মেরে পালিয়ে যায় দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিগনর বাজার এলাকায়। সঙ্গে সঙ্গে প্রচুর বাহিনী এনে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক আসামির নাম জাকির শেখ। বয়স ২৮ বছর। দিন তিনেক আগে ফেনসিডিল পাচারের অভিযোগে তাকে আটক করে বিএসএফ। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সোমবার রানীনগর থানার তাকে আদালতে তুলে রিমান্ডে এনেছিল। এদিন সকালে প্রতিদিনের মত স্বাস্থ্য পরীক্ষার রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল জাকিরকে। জানা গিয়েছে, হাসপাতালের মুখে গাড়ির গতি কমাতেই পুলিশকর্মীদের হাত ছাড়িয়ে ঝাঁপ মারে সে। এলাকা থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর যায় থানায়। বিপুল পুলিশ বাহিনী এলাকা ঘিরে তল্লাশি শুরু করে।
আরও পড়ুন:
এই জাকির দীর্ঘদিন ধরেই সীমান্তে পাচারকারবারের সঙ্গে যুক্ত। কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত সে। আগেও তার নামে পুলিশে অভিযোগ উঠেছিল। এবার তাকে গ্রেপ্তার করা হলেও পুলিশের হাত থেকে পালাল সে। ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খাবারের জন্য হাহাকর, নেই ওষুধ, অধিকৃত কাশ্মীরে পাক সেনার বর্বরতার করুণ ছবি!
-
তারেক জমানায় গলছে বরফ! ফের বাংলাদেশিদের জন্য চালু পর্যটন ভিসা, মিলবে কবে থেকে?
-
মেট্রো লাইনে নেমে প্ল্যাটফর্ম বদলের চেষ্টা মহিলার! ভাইরাল ভিডিও দেখে কী বলছে কর্তৃপক্ষ?
-
নাম রয়েছে মেসি-রোনাল্ডোদের পাশে, মাত্র ১৯ মিনিট খেলে বিশ্বকাপের মাঝপথেই অবসর ওচোয়ার
-
ছাড় নয় দলের লোককেও! ভয় দেখানোর অভিযোগে চেতলার বিজেপি কর্মীকে সাসপেন্ড