উত্তর দমদম পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। বেতন না মেলার অভিযোগে পুরসভা বন্ধ করে বিক্ষোভে সামিল পুরসভার অস্থায়ী কর্মীরা। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সঠিক সময়ে বেতন দেয়নি পাচ্ছেন না তাঁরা। এছা্ড়াও রয়েছে একাধিক অভিযোগ। পুরসভার অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, এক এক সময় এক একরকম বেতন দেওয়া হয়। কখনও অর্ধেক বেতনও কপালে জুটেছে। বেশ কিছুদিন আগে থেকেই বেতন বৃদ্ধির দাবিতে ডেপুটেশন জমা দিয়েছিলেন অস্থায়ী কর্মীরা। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ। এর পরই শুক্রবার উত্তর দমদম পুরসভার সামনে আছড়ে পড়ে বিক্ষোভ। পুরসভার গেটে তালা ঝুলিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় পুলিশ-বাহিনী।
পুরসভার অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘ ৫ বছর ধরে একটা টাকাও বেতন বাড়েনি। যা বেতন, তাও সঠিক সময়ে পাওয়া যায় না। মাসের ৩০ দিনের মধ্যে যে কোনও একদিন বেতন দেওয়া হয়। শুধু তাই নয়, দু’মাস পর একমাসের বেতন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। যদিও পুরসভার চেয়ারম্যানের তরফে এ বিষয়ে কোনও সদুত্তর মেলেনি।
আরও পড়ুন:
রাজ্যের অধিকাংশ পুরসভাই তৃণমূলের দখলে। সরকারি পালাবদল ঘটতেই একাধিক পুরসভা থেকেই বিভিন্ন বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি-প্রতারণার অভিযোগে একাধিক কাউন্সিলর পুলিশের জালে উঠছে। এই আবহে তৃণমূল পরিচালিত পুরসভায় দুর্নীতি নিয়ে সরব দলের নেতারাই।
সর্বশেষ খবর
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ