Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
North Bengal trains cancelled

ফরাক্কা রেললাইনে বিরাট ধস, আজ রাতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন বাতিল! আর কী জানাল রেল?

রেল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামিকালও একাধিকভাবে একাধিক ট্রেন বাতিল হতে পারে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২০:১২

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২০:১২

options
link
ফরাক্কা রেললাইনে বিরাট ধস, আজ রাতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন বাতিল! আর কী জানাল রেল? zoom
প্রতীকী ছবি।
Advertisement

উত্তরবঙ্গের ট্রেন ধরার প্ল্যান? কিন্তু তা আর হচ্ছে না। রেল জানিয়েছে, বুধবার রাতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে চতম ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের। কেন হঠাৎ ট্রেন বাতিলের সিদ্ধান্ত? তাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে আজ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ভোররাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা রেলস্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বিপর্যয়। যুদ্ধকালীন তৎপরতায় অনেক চেষ্টা করা হলেও, শেষ মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও আজ রাতের শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, আজ রাতে শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। বাকি সমস্ত দূরপাল্লার ট্রেন, যেমন দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও আজ রাতের শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। আগামিকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাহিবগঞ্জ-মালদহ টাউন মেমু ও মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু বাতিল করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একমাত্র উত্তরবঙ্গগামী একটি এক্সপ্রেসই ধরতে পারবেন যাত্রীরা। উত্তরবঙ্গ এক্সপ্রেস বন্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনের এই দুর্ভোগ আগামী দু’তিনদিন থাকবে বলেও আশঙ্কাপ্রকাশ করেছেন পূর্ব রেলের কর্তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.