গোবিন্দ রায়: ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার অন্দরে প্রবেশাধিকার নেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আনা মামলায় জানিয়ে দিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
সম্প্রতি বিধানসভার অন্দরে বিরোধী দলনেতাকে হেনস্তা হতে হয়েছে এমন অভিযোগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিধানসভায় প্রবেশের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সেখানে সওয়াল করতে গিয়ে এজি বলেন, “বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকেন মার্শাল। যখন অধিবেশন চলে সেসময় বিধানসভায় মার্শালের নেতৃত্বে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। শাসকদল বা বিরোধী দলের বিধায়করা কিংবা মন্ত্রী বা বিরোধী দলনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়। সেক্ষেত্রে বিরোধী বা শাসক দল কিংবা রাজ্য বা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর ক্ষেত্রে কোনও বাদ বিচার নেই।”
তাঁর আরও যুক্তি, বিধানসভার অন্দরে অস্ত্র-সহ প্রবেশাধিকার নিষিদ্ধ তাই, বিধায়ক ও মন্ত্রীদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তা কেন্দ্রীয় হোক রাজ্য, কারও প্রবেশাধিকার নেই। পার্লামেন্টেও একই নিয়ম জারি রয়েছে। এদিন এই মামলার প্রত্যহ শুনানির দাবি জানান শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। যদিও বিচারপতি সিনহা জানিয়ে দেন, বিষয়টি এত গুরুত্বপূর্ণও নয় যে প্রত্যহ শুনানির প্রয়োজন রয়েছে। আগামী ২১ জুলাই ফের এই মামলার শুনানি।
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা