বিজেপি গুরুত্ব দিচ্ছে না বলে বেলাগাম আক্রমণ করেছিলেন দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সেই বিষয়ে এবার পালটা কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। “গুরুত্ব কর্মফলের উপর নির্ভর করবে।” এই কথাই বলেন মন্ত্রী। শুধু তাই নয়, উত্তরবঙ্গের উন্নয়ন হবে। এক বছর পর থেকেই এই উন্নয়ন নজরে পড়বে। সেই বার্তাও এদিন দিয়েছেন মন্ত্রী। উত্তরবঙ্গের সব জনজাতি, গোষ্ঠীর মানুষের সমান গুরুত্ব আছে বিজেপির কাছে। উত্তরের সকল মানুষের কাছেই ভরসা রাখার আহ্বান করেছেন মন্ত্রী।
আজ, সোমবার কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানে উন্নয়ন-সহ অনন্ত মহারাজ প্রসঙ্গ ওঠে। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ইতিমধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রশাসনিক বৈঠকে সেখানকার প্রশাসনিক ও দলীয় স্তরে শীর্ষ ব্যক্তিরা ডাক পেলেও ‘ব্রাত্য’ ছিলেন গ্রেটার কোচবিহার নিয়ে সর্বদা সুর চড়ানো নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। তাতেই ক্ষিপ্ত হয়ে তাঁর মন্তব্য, ‘‘বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে এসেছি। এখন সরকার হয়েছে। ওরা এখন আমাদের পোছে না। আমার সঙ্গে শুধু নানারকম কথাবার্তা বলে অন্য প্রোপাগান্ডা করে। আমি কাকে বিশ্বাস করব এখন?”
আরও পড়ুন:
এই মন্তব্য ঘিরে উত্তরের রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়ায়। সেই নিয়ে এবার পালটা মন্তব্য করলেন নিশীথ প্রামাণিক। অনন্ত মহারাজকে কটাক্ষ করে তিনি বলেন, “গুরুত্ব কর্মফলের উপর নির্ভর করবে। আমরা চাই সবসময় তাঁকে গুরুত্ব দিতে। নিশ্চিতভাবে তাঁকে আমাদের বিভিন্ন কাজ, কর্মসূচিতে ডাকা হয়। কিন্তু বারবার ডাকার পরেও তিনি যডি না সাড়া দেন, সেখানে তো কিছু বলার নেই।” আগামী দিনে তিনি কর্মসূচিতে অংশ নিন, সেই আহ্বানও এদিন করেছেন মন্ত্রী। অনন্ত মহারাজের বিতর্কিত কোনও মন্তব্য দল, সরকার সমর্থন করে না। সেই কথাও পরিষ্কার এদিন বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তবু বোর্ডের কোন সিদ্ধান্তে ক্রিকেটারদের মুখে হাসি?
-
দলীপ ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় শামি, জাতীয় দলে ব্রাত্য তারকাকে সম্মানিত করবে সিএবি
-
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে