Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Maldah

নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়! চাঞ্চল্য মালদহে

নার্স বসেছিলেন। তাঁর বদলে ওয়ার্ড বয় সদ্যোজাতের হাতের স্যালাইন চ্যানেল খোলার দায়িত্ব নিয়েছিলেন! আর সেখানেই ঘটল বিপত্তি। চ্যানেল খুলতে গিয়ে ওই শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সরকারি হাসপাতালে এমন ঘটনায় শিশু ও রোগীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৮:৫৯

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৮:৫৯

options
link
নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়! চাঞ্চল্য মালদহে zoom
সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়!
Advertisement

নার্স বসেছিলেন। তাঁর বদলে ওয়ার্ড বয় সদ্যোজাতের হাতের স্যালাইন চ্যানেল খোলার দায়িত্ব নিয়েছিলেন! আর সেখানেই ঘটল বিপত্তি। চ্যানেল খুলতে গিয়ে ওই শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সরকারি হাসপাতালে এমন ঘটনায় শিশু ও রোগীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নার্সের বদলের কেন ওয়ার্ড বয় ওই স্যালাইন চ্যানেল খুলছিলেন? সেই প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্ত ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ওই শিশুর পরিবার কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গিয়েছে, গত ২৬ জুন আড়াই মাসের ওই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ, মঙ্গলবার শিশুটির ছুটি হওয়ার কথা ছিল। এদিন সকালে ওই শিশুর হাতের স্যালাইন চ্যানেল খোলার কথা ছিল। নার্স উপস্থিত থাকলেও ওয়ার্ড বয় ওই স্যালাইন চ্যানেল খুলতে শুরু করেন। কাঁচি দিয়ে ওই চ্যানেল খোলা হচ্ছিল! অসাবধানে কাঁচির আঘাতে ওই শিশুর বাম হাতের বুড়ো আঙুল কেটে যায়! রক্তপাত শুরু হয়। দ্রুত প্রাথমিক চিকিৎসার পর রক্তপাত বন্ধ করা হয়। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

Advertisement

সিস্টার ওয়ার্ডে চেয়ারে বসেছিলেন! তাঁর কাজ ওয়ার্ড বয় করছিলেন বলে অভিযোগ। কেন সিস্টার স্যালাইনের চ্যানেল খুললেন না? সেই প্রশ্ন উঠেছে। ওয়ার্ড বয় কেন এই কাজ করছিলেন? সেই তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই শিশুর পরিবারের সদস্যরা। কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাঁচল থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.