Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬

চিঠি ফিরে গেলে আনতে যেতে হবে বহুদূর! নয়া সংস্কার ডাক বিভাগের

ডাক বিভাগ অবশ্য এটিকে সংস্কার ও কেন্দ্রীকরণের পদক্ষেপ হিসাবেই দেখছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১১:৫৯

options
link
চিঠি ফিরে গেলে আনতে যেতে হবে বহুদূর! নয়া সংস্কার ডাক বিভাগের zoom
Advertisement

সন্দীপ চক্রবর্তী: বাড়িতে লোক না থাকলেই এবার আটকে যাবে চিঠি! আর সেই চিঠি জোগাড়ে পেরোতে হবে অনেকটা পথ। সময় নষ্ট করে অতদূর গেলেও যে সেটি সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও নেই। শুধু সাধারণ চিঠিই নয়। স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা পার্সেলের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। ফলে অ‌্যাডমিট, ইন্টারভিউ বা জয়েনিং লেটার আটকে গেলে বড় ‘বিপদ’-এর সম্মুখীন হতে পারেন চাকরিপ্রার্থীরা। ডাক বিভাগ অবশ্য এটিকে সংস্কার ও কেন্দ্রীকরণের পদক্ষেপ হিসাবেই দেখছে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেলের এমন একটি নির্দেশিকা ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। কোনও সাধারণ, রেজিস্টার্ড, স্পিড পোস্ট বা পার্সেল নিয়ে পিওন নির্দিষ্ট ঠিকানায় সেই ব‌্যক্তিকে না পেলে একটি কাগজে ‘ইনটুইশন’ অর্থাৎ লিখে আসবেন কোথায় গেলে এই চিঠিটি পাওয়া যাবে। আগে যেমন সংশ্লিষ্ট পোস্ট অফিসে গেলেই মিলত চিঠিটি, এবার থেকে তেমনটা হবে না। যেতে হবে ‘ব্রাউনফিল্ড’ বা ‘গ্রিনফিল্ড’ সেন্টারে। কী এই ‘ব্রাউনফিল্ড’ বা ‘গ্রিনফিল্ড’ সেন্টার? ১ থেকে ১৫টি পোস্ট অফিস মিলে তৈরি হবে এমন সেন্টার। কোনও ডাকঘর থেকে তা কখনও কখনও ৮-১০ কিলোমিটারও হতে পারে। পরবর্তীতে এরকম কেন্দ্রের সংখ‌্যা বাড়ালেও দুর্ভোগ কতটা কমবে তা নিয়ে আশঙ্কা রয়েছে।

Advertisement

ডাক বিভাগ এই ব্যবস্থাটিকে সরলীকরণের প্রয়াস হিসাবেই দেখছে। তবে কর্মী সংকোচন এবং পরিকাঠামোগত সমস্যার কারণে এটি বাস্তবায়ন করা অনেকটাই কঠিন বলে মনে করা হচ্ছে। প্রথম দফায় রাজ্যের মোট ২৮টি সংগ্রহ কেন্দ্রের তালিকা দেওয়া হয়েছে। এগুলি হল – আলিপুর, গার্ডেনরিচ, কালিঘাট, বড়বাজার, দমদম, পার্কস্ট্রিট, বউবাজার, কলকাতা জিপিও, ইন্টালি, কাঁকুড়গাছি, বারাসত, মধ‌্যমগ্রাম, নিউ বারাকপুর, রাজারহাট, বারাকপুর, জোকা, বাটানগর, বজবজ, কৃষ্ণনগর, চাকদহ, বহরমপুর, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি, দুর্গাপুর স্টিল প্রজেক্ট, হাওড়া এবং খড়গপুর টেকনোলজি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.