ডেবরা থানায় দায়ের নতুন অভিযোগ। প্রতারণা, জালিয়াতির অভিযোগে আরও বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। নতুন অভিযোগে নাম রয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরারও। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারি পরোয়ানা, লুক আউট নোটিস জারি করা হয়েছে। এ দিকে আগাম জামিনের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সেই মামলার এখনও শুনানি হয়নি।
শালবনি থানায় জমি দুর্নীতির মামলা দায়ের হয়। গ্রেপ্তার হন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম। এবার খড়গপুর মহকুমার অর্ন্তগত ডেবরা থানায় নতুন অভিযোগ দায়ের হয়েছে। নতুন অভিযোগ রয়েছে প্রতারণা, জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ।
আরও পড়ুন:
উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে। সে সবের তদন্তে নেমে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করলেই বেপাত্তা হয়ে যান তিনি। পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও লুক আউট নোটিস জারি করা মাত্র কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানান। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হলে অবশ্য তিনি খারিজ করে দেন। তারপর ফের এ দিন জয় সেনগুপ্তর দৃষ্টি আর্কষণ করা হয়েছে। এবার ডেবরা থানায় নতুন অভিযোগ দায়ের করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দীর্ঘদিন ই-ওয়ালেট ব্য়বহার না করলেই গুনতে হবে টাকা! চটপট জেনে নিন ফি এড়ানোর উপায়
-
রেকর্ড ভেঙেও মন পড়ে ফুটবলে! বিশ্বকাপে কাকে সমর্থন করছে বৈভব?
-
বিশ্বকাপে ফুটবলারের শুশ্রূষা করতে এসে অজ্ঞান ট্রেনার নিজেই!
-
‘বাবু খেয়েছো’, আলতো যত্নেই খুশি জেন জি! কেন বাড়ছে ‘রোম্যান্টিক মিনিম্যালিজমে’র ট্রেন্ড?
-
পাঁজরের ৯টি হাড় ভাঙা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে নিশ্চিন্তে নিট পরীক্ষা দিলেন কলকাতার ছাত্রী